পুবের কলম, কলকাতা: পবিত্র মাহে রমজান উপলক্ষে কলকাতার ঐতিহাসিক নাখোদা মসজিদের চাঁদ কমিটি জানিয়েছে, বুধবার (আজ) সন্ধ্যা থেকেই রাজ্যজুড়ে প্রথম তারাবির নামাজ আদায় করা হবে। সে অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার থেকে রাজ্যের মুসলিম ধর্মাবলম্বীরা প্রথম রোজা পালন করবেন। চাঁদ কমিটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ইসলামি শরিয়তের বিধান অনুযায়ী চাঁদ দেখার পরই রমজান মাসের সূচনা হয়।
সূত্রে জানা যায়, এদিন দেশের বিভিন্ন প্রান্তে চাঁদ দেখার খবর পাওয়া যাওয়ায় বুধবার রাত থেকেই তারাবির নামাজের আয়োজন করা হয়েছে। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন মসজিদে ইতিমধ্যেই প্রস্তুতি সম্পন্ন হয়েছে। [caption id="attachment_161136" align="aligncenter" width="200"]আরও পড়ুন:
