পুবের কলম, ওয়েবডেস্কঃ MI-17 সেনা কপ্টার দুর্ঘটনায় মৃত ১১। সূত্রের খবর। এখনও সরকারি সূত্রে কোনও বিবৃতি দেওয়া হয়নি। কপ্টারে ছিলেন সিডিএস সস্ত্রীক বিপিন রাওয়াত। কপ্টারে ছিলেন ১৪ জন।
আরও পড়ুন:
তামিলনাড়ু কুন্নুরে জঙ্গলে দূর্গম পাহাড়ি এলাকায় ভেঙে পড়ে সেনা কপ্টার। তামিলনাড়ু-কর্ণাটক সীমান্তে এই দুর্ঘটনা ঘটেছে। আবহাওয়া খারাপ ছিল বলে প্রাথমিকভাবে অনুমান। তামিলনাড়ুর কুন্নুরে হেলিকপ্টার দুর্ঘটনায় গুরুতর জখম হন চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়ত। অবস্থা আশঙ্কাজনক।
শরীরের ৮৫ শতাংশ পুড়ে গিয়েছে।আরও পড়ুন:
চিফ অফ ডিফেন্স স্টাফ-এর চিকিৎসায় রয়েছেন চিকিৎসকদের বিশেষ টিম। তামিলনাড়ু মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন গোটা পরিস্থিতির দিকে নজর রাখছেন। দুর্ঘটনায় জখম ৮ জনের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থল থেকে ৮ কিলোমিটার দূরত্বে রয়েছে এই ওয়েলিংটন ক্যান্টনমেন্ট হাসপাতাল। সেখানেই চিকিৎসা চলছে বিপিন রাওয়াতের।
আরও পড়ুন:
(বিস্তারিত আসছে)