পুবের কলম, ওয়েবডেস্কঃ সেনা কপ্টার দুর্ঘটনায় সস্ত্রীক প্রয়াত চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। দেশের প্রথম প্রতিরক্ষা প্রধান ছিলেন রাওয়াত। বুধবার এই মর্মান্তিক চপার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতের। সুলুর থেকে ওয়েলিংটনে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে চপারটি। কপ্টারে বিপিন রাওয়াতের সঙ্গে থাকা ১২ জন যাত্রীরও মৃত্যু হয়েছে। এদিন বেলা ১২টা বেজে ৪০ মিনিট নাগাদ তামিলনাড়ুর কুন্নুরে ভেঙে পড়ে চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের সেনা কপ্টার। মোট ১৪ জন যাত্রী নিয়ে রওনা দেয় কপ্টারটি। ওড়ার মাত্র ২০ মিনিটের মধ্যে ভেঙে পড়ে সেনা কপ্টারটি। ঘটনাস্থল থেকে ঝলসানো অবস্থায় উদ্ধার করা হয় কপ্টারে থাকা যাত্রীদের দেহ। ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে ট্যুইট করে কপ্টার দুর্ঘটনার খবর জানানো হয়।
মৃতদের মধ্যে অধিকাংশেরই দেহ ঝলসে যাওয়ায় ডিএনএ পরীক্ষার দেহ শনাক্ত করা হবে।আরও পড়ুন:
কপ্টারে ছিলেন সিডিএস বিপিন রাওয়াত তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত, ব্রিগেডিয়র এলএস লিদ্দের, লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিং, এনকে গুরসেওয়াক সিং, এনকে জিতেন্দ্র কুমার, ল্যান্সনায়েক বিবেক কুমার, ল্যান্স নায়েক বি সাই তেজা, সৎপাল।
আরও পড়ুন:
দেশের প্রথম প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াতের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক রাষ্ট্রপ্রধান।
I am deeply anguished by the helicopter crash in Tamil Nadu in which we have lost Gen Bipin Rawat, his wife and other personnel of the Armed Forces. They served India with utmost diligence. My thoughts are with the bereaved families.
— Narendra Modi (@narendramodi) December 8, 2021
আরও পড়ুন:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্যুইট করে লেখেন, 'তামিলনাড়ুতে হেলিকপ্টার দুর্ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। যেখানে আমরা জেনারেল বিপিন রাওয়াত, তার স্ত্রী এবং সশস্ত্র বাহিনীর অন্যান্য কর্মীদের হারিয়েছি। তারা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ভারতের সেবা করেছেন। শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা'।
আরও পড়ুন:
A very sad day for the nation as we have lost our CDS, General Bipin Rawat Ji in a very tragic accident. He was one of the bravest soldiers, who has served the motherland with utmost devotion. His exemplary contributions & commitment cannot be put into words. I am deeply pained.
— Amit Shah (@AmitShah)