পুবের কলম, ওয়েবডেস্কঃ তামিলনাড়ুতে হেলিকপ্টার দুর্ঘটনা। ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত (CDS Bipin Rawat )। ভেঙে পড়ার পর সেনা কপ্টারে আগুন ধরে যায়। কুন্নুরে জঙ্গলে দূর্গম পাহাড়ি এলাকা নীলগিরিতে ভেঙে পড়েছে সেনা কপ্টার।
আরও পড়ুন:

তামিলনাড়ু-কর্ণাটক সীমান্তে এই দুর্ঘটনা ঘটেছে।
আবহাওয়া খারাপ ছিল বলে জানা গেছে। বেলা ১২.৪০ নাগাদ ভেঙে পড়ে এই কপ্টার। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী সেনা কপ্টার দুর্ঘটনায় নিহত ৪, আহত ৩। জোরকদমে চলছে উদ্ধারকাজ। তামিলনাড়ুতে দুর্ঘটনায় মৃত চার, আহত তিন।আরও পড়ুন:
An IAF Mi-17V5 helicopter, with CDS Gen Bipin Rawat on board, met with an accident today near Coonoor, Tamil Nadu. An Inquiry has been ordered to ascertain the cause of the accident.
— Indian Air Force (@IAF_MCC) December 8, 2021
আরও পড়ুন:
প্রাথমিকভাবে জানা গেছে, MI-17 কপ্টারে মোট ১৪ জন ছিলেন। এর বিপিন রাওয়াত সহ তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত। তাঁর পরিবারে সদস্যরা ছিলেন। এছাড়াও ছিলেন সেনার উচ্চ পদস্থ সেনা আধিকারিকরা। তদন্তের নির্দেশ সেনার।
আরও পড়ুন:
(বিস্তারিত আসছে)