পুবের কলম ওয়েব ডেস্ক: ইসরাইল অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় জেনিন শহরে অভিযানের সময় একজন চিকিৎসক-সহ দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি বাহিনী।
আরও পড়ুন:
ফিলিস্তিনি স্বাস্থ্যমন্ত্রক জানায়; ৪০ বছর বয়সি ওই চিকিৎসকের নাম আবদুল্লাহ আল-আহমাদ। শুক্রবার সকালে জেনিন পাবলিক হাসপাতালের সামনে ইহুদি সেনা তাকে গুলি করে হত্যা করে।
আরও পড়ুন:
সেদিন সকালে নিহত আরেক ব্যক্তি হলেন ২০ বছর বয়সি মতিন দাবায়া। ফিলিস্তিনের সশস্ত্র প্রতিরোধ সংগঠন ‘জেনিন ব্রিগেডস’ দাবায়াকে তাদের দলের স্থানীয় কমান্ডার হিসেবে চিহ্নিত করেছে।
আরও পড়ুন:
ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রকের মুখপাত্র মুহাম্মদ আওয়াদেহ জানান; দাবায়ার মাথায় গুলি লেগেছে। শুক্রবার সকাল ৮টায় ইসরাইলি সেনারা জেনিনে অভিযান শুরু করার পর পরই এ হত্যাকাণ্ড ঘটে। এ সময় ইসরাইলি বাহিনীর সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ বাধে।
আরও পড়ুন:
ভিডিয়োতে দেখা গেছে; ইসরাইলি বাহিনী অ্যাম্বুলেন্স ক্রুদের ওপরও গুলি চালাচ্ছে। স্বাস্থ্যমন্ত্রক জানায়; শুক্রবার জেনিনে আরও পাঁচ ফিলিস্তিনি গুলিবিদ্ধ হয়েছেন। বছরের শুরু থেকে এ পর্যন্ত অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর হাতে অন্তত ১৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।