পুবের কলম, ওয়েবডেস্ক: ফের ছত্তিসগড়ে খতম করা হল মাওবাদীদের। নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে দুই মহিলাসহ কমপক্ষে তিনজন নিহত হয়েছে বলে খবর। রবিবার ঘটনাটি ঘটেছে রবিবার রায়পুর থেকে প্রায় পাঁচশো কিলোমিটার দক্ষিণে সুকমা জেলার তুমালপাড়ের পাহাড়ি জঙ্গলে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
প্রসঙ্গত, এপর্যন্ত নিরাপত্তা বাহিনীর অভিযানে বস্তার রেঞ্জে ২৩৩ জন মাওবাদী নিহত হয়েছেন। বস্তার জোনের সাতটি মাওবাদী অধ্যুষিত জেলার মধ্যে সুকমাকে দক্ষিণ ছত্তিশগড়ের বামপন্থী চরমপন্থী গোষ্ঠীর কেন্দ্রস্থল হিসাবে পরিচিত। এদিকে বস্তার রেঞ্জের আইজিপি সুন্দররাজ পট্টিলিঙ্গম বলেন, "মাওবাদী ক্যাডারদের সহিংস পথ পরিত্যাগ করে সরকারের পুনর্বাসন নীতি গ্রহণ করা ছাড়া আর কোনো উপায় নেই। তথাকথিত 'বিপ্লবী আন্দোলন' এখন একটি ফাঁপা খোলস হিসাবে উন্মোচিত হয়েছে, যা তার নিজস্ব ক্যাডারদের দ্বারা পরিত্যক্ত হয়েছে। হিংসা ও ধ্বংসের মতাদর্শ সমস্ত প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলেছে। বস্তার পুলিশ সিপিআই (মাওবাদী) নেটওয়ার্কের অবশিষ্টাংশ ধ্বংস করতে প্রতিশ্রুতিবদ্ধ।"