পুবের কলম,ওয়েবডেস্ক: সোমবার সাত-সকালে সেনা-জঙ্গির লড়াইয়ে (kulgam encounter) কেঁপে ওঠে জম্মু-কাশ্মীরের কুলগাঁও জেলা। দু'পক্ষের গুলির লড়াইয়ে শহিদ ২ জওয়ান সহ ২ জঙ্গি। গুরুতর আহত বেশ কয়েক জওয়ান। ভর্তি হাসপাতালে।
আরও পড়ুন:
গোপন সূত্রে খবর পেয়ে কুলগাঁও জেলা (kulgam encounter) পরিদর্শনে যান সেনা-জওয়ানরা। ঘন জঙ্গলের আড়ালে গা-ঢাকা দেওয়া জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চালাতে গিয়ে অতর্কিত আক্রমণের সম্মুখীন হন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সেনার উপস্থিতি টের পেতেই গুলি চালানো শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনীও।