আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: পুজোর কলকাতায় প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে কলকাতা পুলিশের ট্রাফিক মামলার শিকার হলেন কমবেশি ৩৪ হাজার ৬৮৯ জন। পঞ্চমী থেকে দশমীর মধ্যে এই মামলাগুলো দায়ের করা হয়েছে বলে কলকাতা পুলিশ সূত্রে জানা যাচ্ছে।
আরও পড়ুন:
গত দুবছর করোনার দাপট থাকায় সেভাবে সম্ভব হয়নি দেবি দর্শন। তবে চলতি বছরে ভেঙেছে সব হিসেব। লালবাজার সূত্রে জানা গেছে সবচেয়ে বেশি ট্রাফিক কেস ফাইল হয়েছে কার পার্কিং করতে গিয়ে।
আরও পড়ুন:
পাঁচদিনে ১১ হাজার ৪৯৮টি পার্কিংয়ের নিয়ম ভাঙার মামলা হয়েছে। সবচেয়ে বেশি মামলা দায়ের করা হয়েছে সপ্তমীর দিন।
আরও পড়ুন:
দ্বিতীয় স্থানে রয়েছে হেলমেট ছাড়া গাড়ি চালানোর মামলা। মোট ৭৩০২টি অভিযোগ দায়ের হয়েছে পাঁচ দিনে। এর মধ্যে নবমীর দিন হেলমেট ছাড়া বাইকারোহীদের সংখ্যা ছিল সবচেয়ে বেশি।ছাড়া ট্র্যাফিক সিগন্যাল ভাঙায় ২১৮৬টি এবং স্টপলাইনের নির্দেশ না মানার মামলাও হয়েছে ২২৫৩টি।