পুবের কলম ওয়েব ডেস্ক: ভিন ধর্মালম্বী নাবালিকার সঙ্গে কথা বলার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ। এমনকি যুবকের বিরুদ্ধে পকসো মামলায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে কর্নাটকের দক্ষিণ কন্নড় জেলায়।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, রাস্তায় দাঁড়িয়ে ভিন ধর্মের এক কিশোরীর সঙ্গে কথা বলছিলেন ওই যুবক।
ইন্সটাগ্রামে তাঁদের পরিচয় হয়। দীর্ঘদিন ধরে সামাজিক মাধ্যমে কথা বলার পর মাঝে মধ্যে তারা দেখা করতো। বৃহস্পতিবারও সুব্রহ্মণ্যম কেসিআরটিসি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে কথা বলছিলেন তাঁরা। ওই সময় কয়েক জন যুবক একটি গাড়ি থেকে নেমে চড়থাপ্পড় মারা শুরু করেন যুবককে। তারপর টেনেহিঁচড়ে তাকে একটি ফাঁকা জায়গায় নিয়ে যায়। সেখানে তাঁকে বেধড়ক মারধর করা হয়। এমনকি, গলায় ছুরি ধরে ভয় দেখানো হয় তাঁকে। এমনকি ওই কিশোরীর সঙ্গে আর কোনও দিন কথা বললে তাঁর প্রাণ নিয়ে নেওয়া হবে বলেও অভিযোগ করেন তিনি।আরও পড়ুন:
ওই যুবকের অভিযোগের ভিত্ততে কয়েকজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। যুবকের অভিযোগের ভিত্তিতে মোট ১২ জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৩, ৩২৪, ৩০৭, ৩৬৫, ১৪৩, ১৪৭ এবং ১৪৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন:
তবে অন্যদিকে মেয়েটির বাবা যুবকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করেছে। এছাড়াও বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে তাঁর মেয়ের নম্বর চাওয়া ও কিশোরীকে অশালীন ভাবে ছোঁয়ার অভিযোগ এনেছে। অভিযুক্ত ওই ছেলেটির নাম হাফিদ। ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।