পুবের কলম, ওয়েবডেস্ক: ভারতের প্রতিরক্ষায় নতুন পালক। পরমাণু অস্ত্র বহনে সক্ষম মিসাইলের সফল পরীক্ষা হল ভারতের। অগ্নি-৪ ব্যালাস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। সোমবার এই মিসাইল উৎক্ষেপণ করা হয়। চার হাজার কিলোমিটার দূরে আঘাত হানতে পারে এই মিসাইল।
আরও পড়ুন:
অগ্নি-৪ এর সফল পরীক্ষা নিয়ে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এটি একটি রুটিন পরীক্ষা। স্থানীয় সময় সোমবার সকাল সাড়ে সাতটার দিকে ওড়িশার এপিজে আবদুল কালাম দ্বীপ থেকে সফল উৎক্ষেপণ করা হয়।
আরও পড়ুন:
গত বছরই পরমাণু অস্ত্র বহনে সক্ষম অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করে ভারত। ওই ক্ষেপণাস্ত্র এক থেকে দুই হাজার কিলোমিটার দূরে আঘাত হানতে পারে। ৪০০০ কিলোমিটার রেঞ্জের পরীক্ষামূলক উৎক্ষেপণ হয়৷ অগ্নি ৪ অগ্নি সিরিজের চতুর্থ মিসাইল৷ উৎক্ষেপণ করা অগ্নি সিরিজের চতুর্থ ক্ষেপণাস্ত্রটি ভারতের সবচেয়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র।
আরও পড়ুন: