পুবের কলম ওয়েব ডেস্ক: তৃতীয়বারের জন্য সমাজবাদী পার্টির জাতীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অখিলেশ যাদব। বৃহস্পতিবার লখনউতে আয়োজিত সমাজবাদী পার্টির জাতীয় সম্মেলনে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলের জাতীয় সভাপতি নির্বাচিত হয়েছেন অখিলেশ যাদব।
আরও পড়ুন:
বৃহস্পতিবার দলের নেতা রাম গোপাল যাদব জানিয়েছেন, অখিলেশ যাদব টানা তৃতীয়বারের জন্য সমাজবাদী পার্টির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।
আরও পড়ুন:
এদিন দলের পক্ষ থেকে এই খবর নিশ্চিত করে জানানো হয়েছে যে, মুলায়ম সিং যাদব পুত্র অখিলেশ যাদব সর্বসম্মতিক্রমে এবারেও সমাজবাদী পার্টির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। লখনউয়ের রমাবাই আম্বেদকর স্টেডিয়ামে এদিনের সভাপতি নির্বাচনের অনুস্থান অনুষ্ঠিত হয়েছে বলেই সংবাদ মাধ্যম সূত্রে খবর।
আরও পড়ুন:
তৃতীয়বারের মত সভাপতি নির্বাচিত হয়ে এদিন যাদব সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, আমাকে পুনরায় সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে। আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজ আপনারা আমাকে শুধু একটা পদে নির্বাচিত করেননি। আপনারা আমাকে একটা বড় দায়িত্ব দিয়েছেন। আমি নিজের সর্বশক্তি দিয়ে দলের হয়ে কাজ করবো এবং অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করে চলবো।
আরও পড়ুন:
এদিন অখিলেশ আরও বলেছেন, “আমার মনে আছে, নেতাজি সবসময় চেয়েছিলেন সমাজবাদী পার্টি একটি জাতীয় দল হোক। নেতাজি এবং আমরা সবাই অনেক চেষ্টা করেছি। আমাদের সকলের প্রতিজ্ঞা করা উচিত, পরের বার যখন আমরা মিলিত হব, তখন সমাজবাদী পার্টি যেন একটি জাতীয় দল হিসেবে উঠে আসে।” এদিন বিজেপিকে কটাক্ষ করতেও ছাড়েন নি। তিনি বলেন বিজেপি জোর করে সরকার করেছে।
মানুষ ওই সরকারকে বিশ্বাস করেন না।আরও পড়ুন:
প্রসঙ্গত, উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে আপ্রাণ চেষ্টা সত্বেও বিজেপির কাছে পরাজিত হয়েছে সমাজবাদী পার্টি। তবে লড়াইয়ের ময়দান থেকে সরে আসতে একদমই নারাজ বিজেপির প্রধান বিরোধী দল। তবে সামনে লোকসভা নির্বাচন। সেই লোকসভা নির্বাচনকে পাখির চোখ করেই এগিয়ে চলছে সপা।