পুবের কলম,ওয়েবডেস্ক: এবার সমুদ্রের তলদেশেও রেয়াত পাবে না শত্রু। দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে টর্পেডো। যা জলের নীচে শত্রুর গতিবিধি নির্ধারণ করে তার উপর নিখুঁত ভাবে আঘাত হানতে সক্ষম হবে। মঙ্গলবার যার সফল পরীক্ষা করল নৌসেনা এবং ডিআরডিও (ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন )। ভারতীয় নৌসেনা তরফে ট্যুইট করে এই নয়া সাফল্যের কথা জানানো হয়েছে।
আরও পড়ুন:
তাঁরা জানিয়েছেন, নৌসেনার মুকুটে নয়া পালক জুড়ল। সমুদ্রের নীচের লক্ষ্যবস্তুকে একেবারে নিখুঁত ভাবে আঘাত হেনেছে দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ‘হেভিওয়েট টর্পেডো’। আত্মনির্ভরতার আরও এক নজির সৃষ্টি করল দেশীয় প্রযুক্তিতে তৈরি এই টর্পেডো। শুধু তাই-ই নয়, এই টর্পেডো নৌসেনার অস্ত্রভান্ডারকে আরও মজবুত করবে বলেও আশা প্রকাশ করেছেন সেনা।
আরও পড়ুন:
https://twitter.com/indiannavy/status/1665928681557200896?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1665928681557200896%7Ctwgr%5E40430f269a7e33898db13664436459c581277f41%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fbangla.latestly.com%2Fsocially%2Findia%2Fvideo-navys-made-in-india-torpedo-destroys-underwater-target-214028.html