পুবের কলম, ওয়েবডেস্ক: ঘূর্ণিঝড় মোচার দাপটে উত্তাল দিঘা সমুদ্র। সমুদ্রনগরীতে সতর্ক প্রশাসন। শনিবার সকালের দিকে সমুদ্র স্নানে বাধা না দিলেও বেলা বাড়তেই পর্যটকদের স্নানে নামতে বাধা দেন প্রশাসনের কর্মীরা। যার জেরে দিঘা বেড়াতে গিয়ে শনিবার বেশ খানিকটা হতাশ হতে হয়েছিল পর্যটকদের।
আরও পড়ুন:
শনিবারের পর রবিবার সকাল থেকেও ঘন মেঘে ঢাকা দিঘার আকাশ।
সঙ্গে ছিল হালকা-পশলা বৃষ্টি। ধীরে ধীরে উত্তাল হচ্ছে সমুদ্র। আগেই এনডিআরএফ-এর প্রতিনিধিরা মাইকিং করে পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করার কাজ শুরু করেছিলেন। তবে তা সত্ত্বেও বেশ কিছু পর্যটককে রবিবার সকালের দিকেও সমুদ্র স্নানে নামতে দেখা যায়। তারপর দিঘায় সমুদ্র স্নানে পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে প্রশাসন।আরও পড়ুন:
শুধু দিঘাতেই নয়, দিঘার পার্শ্ববর্তী মন্দারমনি, তাজপুর… সমস্ত সৈকত পর্যটন কেন্দ্রগুলির জন্যই এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: