পারিজাত মোল্লা: শুক্রবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোল সিবিআই এজলাসে উঠে গরু পাচার মামলা। এদিন দিল্লির তিহাড় জেলে বন্দি অনুব্রত মন্ডলের জামিন বিষয়ক পিটিশনের শুনানি চলে।
আরও পড়ুন:
এবারও তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন খারিজ করে দিল সিবিআইয়ের বিশেষ আদালত। প্রভাবশালী তত্ত্বেই অনুব্রতের জামিন খারিজ বলে জানা গেছে ।
আরও পড়ুন:
এদিন সেখানে অনুব্রতের আইনজীবী সওয়াল করে বলেন, -' তাঁর মক্কেল ৩২৩ দিন ধরে জেল হেফাজতে রয়েছেন। এ বার তাঁকে যে কোনও শর্তে জামিন দেওয়া হোক'।
অন্য দিকে, সিবিআইয়ের আইনজীবী জামিনের বিরোধিতা করেন। তিনি সেই 'প্রভাবশালী তত্ত্ব'-এর কথা বলেন।আরও পড়ুন:
অনুব্রত মন্ডলের আইনজীবী এজলাসে বলেন,- ''আমার মক্কেল ২০২২ সালের ১১ অগস্ট থেকে জেলবন্দি। তাঁর বিরুদ্ধে পাঁচটি চার্জশিট জমা পড়েছে। কিন্তু ঠিক কবে নাগাদ ট্রায়াল শুরু হবে তা জানা যাচ্ছে না।'' তখন সিবিআইয়ের আইনজীবী পাল্টা বলেন, ''উনি ভীষণই প্রভাবশালী ব্যক্তি।
তদন্ত এখন চূড়ান্ত পর্যায়ে। এই সময় তাঁকে জামিন দেওয়া হলে স্বাক্ষীদের প্রভাবিত করতে পারেন।''আরও পড়ুন:
এর পর পশ্চিম বর্ধমান জেলার আসানসোল সিবিআই বিচারক রাজেশ চক্রবর্তী সিবিআইয়ের তদন্তকারী অফিসার সুশান্ত ভট্টাচার্যকে জিজ্ঞাসা করেন, ''২৮৩ জন সাক্ষীর বয়ান নেওয়া হয়েছে। আর কত সময় লাগবে?''।
আরও পড়ুন:
এর প্রত্যুত্তরে সুশান্ত জানান, -'নতুন নতুন তথ্য উঠে এসেছে।
তার জন্য কয়েক জন সাক্ষীর বয়ান প্রয়োজন'। আর কত দিন তদন্ত চলবে, আদালতের এই প্রশ্নের জবাবে সিবিআইয়ের তদন্তকারী অফিসার বলেন, ''খুব শীঘ্রই চূড়ান্ত চার্জশিট দেওয়া হবে।''আরও পড়ুন:
দু'পক্ষের সওয়াল-জবাবের পর বিচারক রাজেশ চক্রবর্তী অনুব্রতের জামিনের আবেদন খারিজ করে দেন। এই মামলার পরবর্তী শুনানি ১৪ জুলাই রয়েছে বলে জানা গেছে ।প্রসঙ্গত, গত বছরের অগস্টে গরু পাচার মামলায় গ্রেফতার হয়েছেন অনুব্রত মন্ডল । দশের বেশি তাঁর জামিনের আবেদন খারিজ হয়েছে। এখন দিল্লির তিহাড় জেলে রয়েছেন অনুব্রত মন্ডল । পাশাপাশি তাঁর কন্যা সুকন্যা মণ্ডলকেও গ্রেফতার করেছে ইডি।সুকন্যাও রয়েছেন তিহাড় জেলে।
আরও পড়ুন: