আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: ভয়াবহ পথ দুর্ঘটনায় মধ্যপ্রদেশে প্রাণ হারালেন কমপক্ষে ১৪ জন। গুরুতর জখম ৪০ জনেরও বেশি। আহতদের অনেকেরই অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ফলে বাড়তে পারে মৃতের সংখ্যা।
আরও পড়ুন:
জানা যাচ্ছে সোহাগি পর্বতের কাছে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
ওই বাসটি হায়দরাবাদে থেকে উত্তরপ্রদেশের গোরক্ষপুর যাচ্ছিল। শুক্রবার রাত সাড়ে ১১টা নাগাদ মধ্যপ্রদেশের রেওয়াতে জাতীয় সড়কের উপর বাসটি উলটে গেলে দুর্ঘটনাটি ঘটে। অভিশপ্ত বাসটির যাত্রীরা সকলেই দীপাবলির ছুটিতে বাড়ি ফিরছিলেন।আরও পড়ুন:
রেওয়ার পুলিশ সুপার নভনীত ভাসিন জানিয়েছেন, বাসের সমস্ত যাত্রীই ছিলেন উত্তরপ্রদেশের বাসিন্দা। আহতদের মধ্যে ২০ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।