পুবের কলম প্রতিবেদক, বসিরহাট: পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ডিআইবি আধিকারিকের।বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টা নাগাদ বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার মগরা ব্রিজের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় সুব্রত হালদার নামক ডিআইবি আধিকারিকের মৃত্যু হয়। মৃত্যু কালে বয়স হয়েছিল ৪৫। অশোকনগরের বাসিন্দা তিনি।
আর অন্য দিনের মতো মোটরবাইকে করে বাদুড়িয়া থানায় ডিউটিতে আসছিলেন।আরও পড়ুন:
সেই সময় উল্টো দিক থেকে সবজি বোঝাই ইঞ্জিন ভ্যান এসে সজোরে ধাক্কা মারে তাঁর বাইকে। আশংকাজনক অবস্থায় প্রথমে রুদ্রপুর হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরে শারীরিক অবস্থার অবনতী হলে বারাসত জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে।
মৃত ডিআইবি অফিসারের পরিবারের লোককে খবর দেওয়া হয়েছে।আরও পড়ুন:
মৃতদেহ ময়না তদন্তের বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ইঞ্জিনভ্যানের চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান ইঞ্জিন ভ্যানের গতিবেগ ছিল অনেক বেশি । পাশাপাশি সজোরে ধাক্কা মারার কারণে এই মৃত্যু হয়েছে।