কৌশিক সালুই, বীরভূম: রামপুরহাটের বগটুই গণ হত্যার ঘটনায় ধৃত নাবালককে জুভেনাইল জাস্টিস বোর্ডের বিচারক হোম হেফাজতের নির্দেশ দিলেন। মঙ্গলবার সিউড়ির জুভেনাইল জাস্টিস বোর্ডের এজলাসে সিবিআই নাবালককে নিয়ে এলে বিচারক এই নির্দেশ দেন। বরসাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জাদু ভাদু শেখ খুন এবং তার পরবর্তী হিংসার ঘটনায় ৯ জনকে নৃশংসভাবে পুড়িয়ে মারার অভিযোগ ওঠে। ওই ঘটনায় ওই নাবালককে প্রথমে গ্রেফতার করে সিট।
আরও পড়ুন:

পরবর্তী সময়ে ওই অভিযুক্তের পরিবারের পক্ষ থেকে বয়সের প্রমাণপত্র দেখিয়ে নাবালক দাবি করা হয়।
পরবর্তী সময়ে সকলকেই সিবিআই নিজের হেফাজত নেয়।আরও পড়ুন:

এরপর ওই কিশোরের বিচার পর্ব শুরু হয় সিউড়ির জুভেনাইল জাস্টিস বোর্ডের এজলাসে। এদিন সিবিআই তাকে এজলাসে নিয়ে এলে আগামী ১২ এপ্রিল পর্যন্ত হোমে রাখার নির্দেশ দেন। এদিন নাবালকের মা সহ তাকে কড়া পুলিশি নিরাপত্তায় বহরমপুর হোমে পাঠানো হয়। সাত দিন পর তাকে ফের জাস্টিস বোর্ডের এজলাসে নিয়ে আসা হবে।
আরও পড়ুন: