পুবের কলম, ওয়েবডেস্ক: বুধবার কাশ্মীরের কুপওয়ারা জেলার তেতওয়ালে শারদা দেবী মন্দির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই মন্দিরটি এলওসি বরাবর কিষাণগঙ্গা নদীর ধারে নির্মাণ করা হয়েছে।
আরও পড়ুন:
২০২১ সালে স্থানীয় মুসলমান পরিবারের পক্ষ থেকে মন্দির নির্মাণের জন্য জমি হস্তান্তর করা হয়। ওই জমিতেই গড়ে ওঠে শারদা দেবী মন্দির।
আরও পড়ুন:
অমিত শাহ এদিন বলেন,পঞ্জাবের কর্তারপুর করিডোরের আদলে শারদা দেবী মন্দিরের কাছে একটি করিডোর খোলার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার।
যাতে দু’দেশের তীর্থযাত্রীরা নির্বিঘ্নে মন্দির দর্শনের জন্য আসতে পারেন।আরও পড়ুন:
তবে ভারতকে এই পদক্ষেপ বাস্তবায়ন করতে হলে পাকিস্তানের অনুমতি নিতে হবে এবং জম্মু ও কাশ্মিরের কুপওয়ারার তেতওয়ালে নিয়ন্ত্রণ রেখা পুনরায় খুলতে হবে। ২০১৯ সালের আগস্টে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল হওয়ার পর থেকে এটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।
কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক বারাবরই তিক্ত। ২০১৯ এ জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যদা তুলে নেওয়ার পর দু'দেশের সম্পর্কে আরও অবনতি হয়েছে। এই করিডোরটি চালু করতে পারলে দু'দেশের মধ্যে তিক্ততা কমতে পারে বলে আশাবাদী অনেকে।