আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তায় এবার নিযুক্ত করা হবে দেশি কুকুর। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকেন স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজি। এই এসপিজির কমান্ডোরা ইতিমধ্যেই ক্যানাইন রিসার্চ ইনফরমেশন থেকে দুটি দেশি মুধল হাউন্ড কুকুর নিয়ে গিয়েছেন।সেই দলে চিকিৎসকরাও ছিলেন। আপাতত ২ মাস বয়সী এই ছানাদের প্রশিক্ষণ চলছে এসপিজি কমান্ডোদের তত্বাবধানে।
মোট চারমাস ধরে চলবে প্রশিক্ষণ। এরপর তাদের নিয়োগ করা হবে প্রধানমন্ত্রীর নিরাপত্তায়।আরও পড়ুন:
কর্নাটকের দেশি মুধল হাউন্ড কুকুর বরাবরই মোদির পছন্দের তালিকায় স্থান করে নিয়েছিল। দেশের ভিভিআইপিদের নিরাপত্তা বলয়ে ডগস্কোয়াডের একটা বড় ভূমিকা থাকে। সেখানেই বিদেশি দামী দামী কুকুরের থেকে দেশীয় কুকুরকে প্রশিক্ষণ দিয়ে নিযুক্ত করা যায় কিনা তা নিয়ে ভাবনাচিন্তার কথা বলেন মোদি।
তারপর কর্নাটকের দেশি মুধল হাউন্ড কুকুর কে বেছে নেওয়া হয়।আরও পড়ুন:
প্রাচীনকাল থেকেই কর্নাটকে ‘মুধল হাউন্ড’ কুকুর বিখ্যাত। সেসময় এই প্রজাতির সারমেয় রাজা ও শিকারীদের অত্যন্ত পছন্দের ছিল। প্রায় ২০-২২ কিলোগ্রাম ওজনের এই কুকুরের মাথা ছোট, শরীর হালকা ও লম্বা হয়। শারীরিক বৈশিষ্ট্যের জন্যই এরা অনেকটা পথ অত্যন্ত দ্রুত দৌড়ে যেতে পারে।
আরও পড়ুন: