পুবের কলম, ওয়েবডেস্ক: ফের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রাণনাশের হুমকি মেসেজ। ডায়াল ১১২ তে ফোন করে গত ২৩ এপ্রিল রাতে এই হুমকি মেসেজ দেওয়া হয়। হুমকির সুরে সেই মেসেজ লেখা ছিল, “আমি শীঘ্রই মুখ্যমন্ত্রী যোগীকে খুন করব'। ঘটনায় উদ্বিগ্ন উত্তরপ্রদেশ প্রশাসন। বাড়ানো হয়েছে যোগীর নিরাপত্তা।
আরও পড়ুন:
শনিবার রাত ১০ টা ২২ মিনিটে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ‘ডায়াল ১০০’ তে এই মেসেজ পাঠান। জরুরি পরিষেবার জন্য উত্তর প্রদেশ সরকারই এই নম্বর চালু করেছিল। এবার সেই নম্বরেই যোগীর প্রাণনাশের হুমকি এল।
আরও পড়ুন:
সংবাদ সংস্থা এএনআই-কে উত্তর প্রদেশ পুলিশ জানিয়েছে, 'উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ‘ডায়াল ১১২’এ খুনের হুমকি পাওয়ার পর অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির বিরুদ্ধে সুশান্ত গলফ সিটিতে ভারতীয় দণ্ডবিধির ৫০৬ ও ৫০৭ ধারা এবং ৬৬ আইটি আইনে মামলা দায়ের করা হয়েছে।”
আরও পড়ুন:
তদন্তে নেমে ওই বার্তার প্রেরককে শনাক্ত করেছে উত্তর প্রদেশ পুলিশ।
রেহান নামের এক ব্যক্তিই সেই মেসেজ পাঠিয়েছে বলে জানা যাচ্ছে। তবে এর পিছনে কারণ এখনও জানতে পারেনি পুলিশ। যোগীর নিরাপত্তা বাড়ানো হয়েছে।আরও পড়ুন:
কিছুদিন আগেই কেরল সফরের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুনের হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়। সেই অভিযোগে লখনউ থেকে ১৬ বছর বয়সী এক স্কুলছাত্রকে গ্রেফতারও করে নয়ডা পুলিশ। সহকারি পুলিশ কমিশনার (নয়ডা) রজনীশ ভার্মা জানিয়েছেন, বিহারের বাসিন্দা ওই কিশোরকে লখনউয়ের চিনহাট এলাকা থেকে গ্রেফতার করে নয়ডায় নিয়ে আসা হয়।
আরও পড়ুন: