নয়াদিল্লি: আমেরিকা থেকে ভারতীয়দের হাতে পায়ে শিকল পরিয়ে সেনা বিমানে ফেরত পাঠানো নিয়ে ভারতে জোর নিন্দা প্রতিক্রিয়ার মধ্যেই বিদেশমন্ত্রক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমেরিকা সফরের ‘শুভ সংবাদ’ দিয়ে দিল। ফেব্রুয়ারি মাসের ১২ এবং ১৩ তারিখ প্রধানমন্ত্রী মোদি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। বিদেশ সচিব বিক্রম মিস্রি শুক্রবার এই ঘোষণা করলেন। বলা হয়েছে, দ্বিতীয়বার মসনদে বসার পর পরই প্রেসিডেন্ট ট্রাম্প নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছিলেন।
কিন্তু ইতিমধ্যেই ১০৪ জন ভারতীয়র সঙ্গে অমানবিক আচরণ করে ফেরত পাঠায় মার্কিন প্রশাসন। মিস্রি জানান, প্রধানমন্ত্রীর এই আমেরিকা সফর দু’দেশের মধ্যে গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব আরও মজবুত হবে। চিনকে কাউন্টার করার জন্য আমেরিকা ভারতের সঙ্গে বাণিজ্যে অংশীদারিত্ব সম্পর্ক বাড়িয়ে চলেছে। সেই সম্পর্ক বাড়াতে আগ্রহী দু’টি দেশই। কিন্তু তার মধ্যেই অবৈধ অভিবাসী নিয়ে তিক্ততা শুরু হয়ে যায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে সংসদেও তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে মোদিকে। বিদেশমন্ত্রক আপাতত ড্যামেজ কন্ট্রোলে নামলেও প্রধানমন্ত্রী এই বিষয়ে মুখ খুলছেন না। অথচ ট্রাম্পের পরম মিত্র হিসেবে উল্লেখ করে সমালোচনা করতে ছাড়ছে না বিরোধীরা। তাই মনে করা হচ্ছে প্রধানমন্ত্রীর এই আমেরিকা সফর শুরু হচ্ছে ঘরে-বাইরে বিড়ম্বনার মধ্য দিয়েই।ট্রাম্পের আমন্ত্রণে আমেরিকা যাচ্ছেন মোদি
আবুল খায়ের
প্রকাশিত:
৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৬
আরও খবর
হরমুজ প্রণালিতে মার্কিন সামরিক হেলিকপ্টার ভেঙে পড়ল, নিরাপদ দুই পাইলট
ইরান ইস্যুতে নেতানিয়াহুকে ট্রাম্পের বার্তা, নতুন করে যুদ্ধ শুরু করলে একাই লড়তে হবে
হরমুজ প্রণালীতে মার্কিন অ্যাপাচি গানশিপ বিধ্বস্ত, দুই ক্রু সদস্য উদ্ধার
লেবাননে নতুন হামলা না হলে ইসরাইলে আর আক্রমণ নয়, জানাল ইরান
ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতিতে ধাক্কা, ৩৯ দেশের অভিবাসীদের নিয়ে নীতি বাতিল করলেন বিচারক
ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতিতে ধাক্কা, ৩৯ দেশের অভিবাসীদের নিয়ে নীতি বাতিল করলেন বিচারক
জনপ্রিয়তা বাড়াতেই কি ট্রাম্পের ওপর হামলা? ওয়াশিংটনে গুলিকাণ্ডে তীব্র বিতর্ক
জনপ্রিয়তা বাড়াতেই কি ট্রাম্পের ওপর হামলা? ওয়াশিংটনে গুলিকাণ্ডে তীব্র বিতর্ক
লেবানন-ইসরায়েল সংঘাতে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের
লেবানন-ইসরায়েল সংঘাতে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের
পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরুর পর প্রথমবার ট্রাম্পের সঙ্গে ফোনে কথা হল মোদীর
পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরুর পর প্রথমবার ট্রাম্পের সঙ্গে ফোনে কথা হল মোদীর
ইরান যুদ্ধকে ‘স্বল্পমেয়াদী আনন্দভ্রমণ’ বললেন ট্রাম্প
ইরান যুদ্ধকে ‘স্বল্পমেয়াদী আনন্দভ্রমণ’ বললেন ট্রাম্প
দিল্লিতে ৭২ কিমির দেশের প্রথম রিং মেট্রোর উদ্বোধনে প্রধানমন্ত্রী
দিল্লিতে ৭২ কিমির দেশের প্রথম রিং মেট্রোর উদ্বোধনে প্রধানমন্ত্রী
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা