পুবের কলম ওয়েবডেস্ক: মোদিকে নিয়ে বিবিসির তথ্যচিত্র নিয়ে মুখ খুললেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখর। বিবিসির দিল্লি ও মুম্বইয়ের অফিসে আয়কর হানা চলছে তিন দিন ধরে। এই আবহে দেশবিদেশের মিডিয়া ও মানবাধিকার সংগঠনগুলি সমালোচনার ঝড় তুলেছে। তবে তাতে দমে যাবার পাত্র নন ধনখর। উপরাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে তিনি তোপ দেগেছেন বিবিসির বিরুদ্ধে।
আক্রমণ করতে গিয়ে তিনি টেনে এনেছেন ইরাকের প্রাক্তন প্রেসিডেন্ট সাদ্দাম হুসেনের কথাও। এদিন উপরাষ্ট্রপতি বলেন, বিকৃত ও ভুয়ো তথ্য প্রচারের মাধ্যমে বিশ্বমঞ্চে ভারতের অগ্রগতিকে খাটো করার চেষ্টা চলছে। বিবিসির নাম উল্লেখ না করেই তিনি আরও বলেন, গত শতাদ্বীতে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তরফে দাবি করা হয়েছিল, সাদ্দাম হুসেনের কাছে জনজীবন ধ্বংস করে ফেলার মতো অস্ত্র মজুদ আছে। এই সূত্র ধরেই ইরাক আক্রমণ করেছিল মার্কিন বাহিনী। ফাঁসি দেওয়া হয়েছিল সাদ্দামকে। পরে অবশ্য প্রমাণিত হয়েছে, সংবাদমাদ্যমের দাবি ছিল মিথ্যা। এভাবেই সাদ্দামের প্রসঙ্গ টেনে বিকৃত তথ্য থেকে সর্তক থাকার পরামর্শ দেন ধনখর। তবে মোদিকে নিয়ে তৈরি বিবিসির তথ্যচিত্রে কি বিকৃত তথ্য আছে, তা এদিনের ভাষণে উল্লেখ করেননি উপরাষ্ট্রপতি। প্রসঙ্গত, এই তথ্যচিত্রটিতে মোদিকে গুজরাত দাঙ্গার জন্য দায়ী করা হয়েছে। মোদির আমলে দেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনা বেড়ে গেছে বলেও দাবি করা হয়েছে বিবিসির তথ্যচিত্রে।
ইমামা খাতুন
প্রকাশিত:
১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৪৫
আরও খবর
মোদি তথ্যচিত্রে গুজরাতি সংস্থার মানহানি মামলায় বিবিসিকে তলব দিল্লি হাইকোর্টের
রাজা তৃতীয় চার্লসের অভিষেকে ধনখড়
বিদেশি মুদ্রা লেনদেনের আইন লঙ্ঘনের অভিযোগে বিবিসির বিরুদ্ধে মামলা দায়ের ইডির
বিবিসির পাশে দাঁড়ালো সুনকের সরকার
৬০ ঘণ্টা পর বিবিসি'র দিল্লি-মুম্বাই অফিসে আয়কর অভিযানের 'রুটিন মাফিক সমীক্ষা' সমাপ্ত
৬০ ঘণ্টা পর বিবিসি'র দিল্লি-মুম্বাই অফিসে আয়কর অভিযানের 'রুটিন মাফিক সমীক্ষা' সমাপ্ত
বিবিসি তথ্যচিত্র কাণ্ডের প্রভাব কংগ্রেসে, দল ছাড়লেন অনিল অ্যান্টনি
বিবিসি তথ্যচিত্র কাণ্ডের প্রভাব কংগ্রেসে, দল ছাড়লেন অনিল অ্যান্টনি
পশ্চিম এশিয়ার সংঘাতের মধ্যে এলপিজি সরবরাহ বন্ধের আহ্বান কেন্দ্রের; বিরোধীরা বলছে 'মোদি হলেন নিরো'
পশ্চিম এশিয়ার সংঘাতের মধ্যে এলপিজি সরবরাহ বন্ধের আহ্বান কেন্দ্রের; বিরোধীরা বলছে 'মোদি হলেন নিরো'
ইরানের স্কুলে বোমা হামলায় হতাহতদের জন্য ২০০,০০০ ডলার সাহায্য করবে চিন
ইরানের স্কুলে বোমা হামলায় হতাহতদের জন্য ২০০,০০০ ডলার সাহায্য করবে চিন
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর