উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: দীর্ঘ একমাস ইফতারের মধ্যে দিয়ে ওপরওলার কাছে প্রার্থনা সহকারে ঈদ উৎসবে শামিল হন ধর্মপ্রাণ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন। আর সেই ইদ উৎসবের আগে বৃহস্পতিবার জয়নগর ও বকুলতলা থানার পুলিশ প্রশাসনের উদ্যোগে ইমাম ও মুয়াজ্জিনদের নিয়ে বিশেষ বৈঠক হয়ে গেল।
আরও পড়ুন:
এই ঈদ উৎসব নিয়ে কোন কোন মাদ্রাসায় কি ভাবে পালন করা হবে আর এই সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কি করতে হবে সেই বিষয়ে বৃহস্পতিবার জয়নগর থানার উদ্যোগে জয়নগর শিবনাথ শাস্ত্রী সদনে জয়নগর থানা এলাকার ইমাম ও মুয়াজ্জিনদের দের নিয়ে একটি ঈদ সংক্রান্ত বৈঠক হয়ে গেল।
আরও পড়ুন:

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন জয়নগর থানার আই সি রাকেশ চ্যাটার্জী, জয়নগর থানার এস আই মধুসূদন পাল,জয়নগর থানার এস আই রাজু গুপ্তা, জয়নগর মজিলপুর পৌরসভার চেয়ারম্যান সুকুমার হালদার, পৌর কাউন্সিলার ফরিদা বেগম সেখ, প্রাক্তন পৌর কাউন্সিলার সিরাজউদ্দিন সেখ সহ আরো অনেকে।
আরও পড়ুন:
একইভাবে বকুলতলা থানার উদ্যোগে থানা ভবনে ইদ বিষয়ে একটি বৈঠকে উপস্থিত ছিলেন বকুলতলা থানার ওসি তাপস মন্ডল, এস আই সনাতন কর্মকার, জয়নগর সিআই সহ আরও অনেকে।