পুবের কলম প্রতিবেদকঃ বিনামূল্যে চিকিৎসা হলেও কত খরচ হয়েছে, রোগীদের বিল দিয়ে জানাবে সরকারি হাসপাতাল। ইতিমধ্যে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। তা কার্যকরে হাসপাতালগুলিকেও নির্দেশ দেওয়া হয়েছে। এবার সেই নির্দেশিকা কার্যকর করতে চলেছে আরজি কর হাসপাতাল কর্তৃপক্ষ।
আরও পড়ুন:
হাসপাতালের অধ্যক্ষ জানিয়েছেন, রাজ্যের সরকারি হাপসাতালে রোগীদের চিকিৎসা ক্ষেত্রে কোনও খরচ হয় না। কিন্তু রোগীর চিকিৎসা বাবদ ন্যূনতম কতটা খরচ করছে সরকার, তার বিস্তারিত বিল দেওয়া হবে রোগীদের। রাজ্য স্বাস্থ্য দফতরের ছাড়পত্র অনুসারেই এই নিয়ম কার্যকর করার নিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সমস্ত হাসপাতালেই এই নিয়ম চালু হবে বলে আগেই জানিয়েছে স্বাস্থ্য দফতর।আরও পড়ুন:
অধ্যক্ষ আরও বলেন, নয়া এই পদ্ধতি চালু করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী সপ্তাহের মধ্যেই এই নয়া নিয়ম চালু করা হবে।
আরও পড়ুন:
কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি হাসপাতালে চিকিৎসাতেও এবার খরচের বিল ধরাবে কর্তৃপক্ষ। সরকারের কত খরচ হয়েছে, তার উল্লেখ থাকবে এই বিলে। বিলের শেষে লেখা থাকবে 'পেইড বাই গভর্মেন্ট'। আরজিকরে চালু হল এই নয়া ব্যবস্থা।
আরও পড়ুন:
কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বৈঠক করেন। সূত্রের খবর, সেই বৈঠকেই মুখ্যমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালে রোগীদের যে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়, সেই বাবদ সরকারের কত খরচ হচ্ছে, তা রোগীদের পরিজনকেও জানান। সেইমতো ব্যবস্থা করুন। মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ মতোই এবার উদ্যোগ নিল আরজিকর মেডিক্যাল কলেজ।
আরও পড়ুন:
প্রসঙ্গত, এই প্রস্তাব প্রথমে আরজিকর মেডিক্যাল কলেজের তরফ থেকেই করা হয়। এই বিল কীভাবে তৈরি করা হবে, তার খসড়া বা রূপরেখা নির্ধারণে সিদ্ধান্ত নেবেন চিকিৎসক ও কোষাধ্যক্ষদের নিয়ে গঠিত ওই কমিটি।
আরও পড়ুন:
এই উদ্যোগ প্রসঙ্গে আরজিকর হাসপাতালের অধ্যক্ষ জানান, 'রোগীরা বিনামূল্যে পরিষেবা পাচ্ছেন এবং পেয়ে যাবেন।
কিন্তু রোগীরা ঠিক কত টাকার পরিষেবা পাচ্ছেন, সেই বিষয়টাও তাঁদের জানা দরকার। যাতে তাঁরা এই বিনামূল্যে পরিষেবারও একটা ভ্যালু দেন। সেইজন্যই বিল দেওয়ার ব্যবস্থা তাঁরা করছেন। আর মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে সেটা দিন দশেকের মধ্যেই তাঁরা করবেন।'আরও পড়ুন:
এই প্রসঙ্গে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি ডা. আবুল কাশেম বলেন, এই উদ্যোগ ভালো, কতটাকা খরচ হচ্ছে তা রোগীরা জানতে পারবেন। তবে স্বাস্থ্য স্থাথী কার্ডেও হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা রয়েছে। রোগীদের খরচ জানানো হলে সুবিধা হবে।
আরও পড়ুন: