পুবের কলম ওয়েবডেস্কঃ আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত একটি গুরদোয়ারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গুরদোয়ারের এক কর্মকর্তা জানিয়েছেন, শনিবার সকালে গুরদোয়ারে বিস্ফোরণ হলেও হতাহতের বিষয়টি স্পষ্ট নয়। গুরনাম সিং নামের ওই কর্মকর্তা বলেন, ‘মন্দিরের অভ্যন্তরে প্রায় ৩০ জন ছিলেন। তাঁদের কতজন বেঁচে আছেন আর কতজন মারা গেছেন, তা আমরা জানি না।
’ আফগান সরকার এখনও পর্যন্ত বিস্ফোরণের ঘটনাটি নিশ্চিত করেনি। এ ছাড়া এর নেপথ্যে কারা রয়েছে, তাও এখনও স্পষ্ট নয়। গুরদোয়ার এলাকা থেকে ধূসর ধোঁয়া ওড়ার ভিডিয়ো প্রকাশিত হয়েছে। আফগানিস্তানের তালিবান নেতারা বলছেন, গতবছরের আগস্টে ক্ষমতা দখলের পর থেকে তারা পুরো দেশের নিরাপত্তার দায়িত্ব হাতে নিয়েছেন। তবে আন্তর্জাতিক কর্মকর্তা ও বিশ্লেষকরা বলছেন, দেশটিতে আইএসের মতো সন্ত্রাসী দল তৎপর রয়েছে। গত কয়েক মাসে দেশটিতে একাধিক হামলাও হয়েছে। হামলাগুলির মধ্যে কয়েকটির দায় স্বীকার করেছে আইএস। শনিবারের বিস্ফোরণের আগে শুক্রবার উত্তরের শহর কুন্দুজের একটি মসজিদে একটি বিস্ফোরণ ঘটে। এতে একজন নিহত এবং দু’জন আহত হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।গুরদোয়ারে বিস্ফোরণ, হতাহতের আশঙ্কা
ইমামা খাতুন
প্রকাশিত:
১৮ জুন ২০২২, ১৪:২১
আরও খবর
পুলিশ ও প্রশাসনের নজরদারির অভাবে পাথরপ্রতিমায় বেআইনি বাজি কারখানা
পাথরপ্রতিমার বাজি কারখানায় বিস্ফোরণে মৃত ৮, মালিকদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা
কল্যাণীর বাজি কারখানায় বিস্ফোরণ: ঝলসে মৃত্যু ৪ জনের, আতঙ্ক কাটেনি স্থানীয়দের
তামিলনাড়ুতে বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত ৮ সহ আহত একাধিক
Breaking: এগরায় বাজি কারখানায় বিস্ফোরণ, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা
Breaking: এগরায় বাজি কারখানায় বিস্ফোরণ, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর