পুবের কলম প্রতিবেদক: রবিবার 'ছুটির দিন' শব্দ সে অর্থে লাগু হয় না পরিবহণ ক্ষেত্রে। সে সড়ক, রেল, জল বা বিমান পথই হোক না কেন! রবিবাসরীয় শহরে, ভরদুপুরে এমন এক ঘটনা ঘটে গেল, যার জন্য কলকাতা বিমানবন্দরে হুলস্থুল বেঁধে গেল! এক মহিলা যাত্রীর মন্তব্যকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য ছড়ায়! তিনি আচমকাই দাবি করে বসেন যে, তাঁর ব্যাগে রয়েছে বোমা!
বিমানবন্দরে বোমাতঙ্কে ঠিক যা যা ঘটতে পারে, তাই ঘটে গেল এদিন। একেবারে যুদ্ধকালীন তৎপরতায় সমূহ বিপদের কথা আঁচ করে তটস্থ হয়ে পড়েন বিমানবন্দরের কর্মীরা! আর তারপরেই উদ্ধার হয় বোমাতঙ্কের আসল কারণ।আরও পড়ুন:
ঠিক কী ঘটল, বোমাতঙ্কের দাবি করা মহিলা, এদিন কলকাতা থেকে বাগডোগরাগামী স্পাইসজেট বিমানের যাত্রী ছিলেন। তিনি লাগেজ চেকিং এর সময়ে জানান যে, ব্যাগে বোমা আছে।
এরপরই বিমানে রাখা তাঁর লাগেজ ব্যাগ খুঁজে চেকিং শুরু করে সিআইএসএফ।আরও পড়ুন:
যদিও মহিলার লাগেজ ব্যাগ চেকিং করে কোনও বোমাই পাওয়া যায়নি। সূত্রের খবর একাধিকবার লাগেজ ব্যাগ চেকিং করার কারণে, মহিলা অনেকটা বিরক্ত হয়েই আচমকা বলেন যে তাঁর ব্যাগের মধ্যে বোম রয়েছে। ওই বিমানটি দুপুর ১২টা ৫৫ মিনিট কলকাতা ছেড়ে বাগডোগরা উড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু এই ভুয়ো বোমাতঙ্কের জেরে ঠিক এক ঘণ্টা পর বিমান ছাড়ে। স্বাভাবিক ভাবেই পরিষেবা ব্যবহৃত হয়েছে। অতীতেও দেশের একাধিক বিমানবন্দের এরকম ভুয়ো বোমাতঙ্কে বিবিধ সমস্যা তৈরি হয়েছিল।
আরও পড়ুন: