পুবের কলম, ওয়েবডেস্ক: কলকাতা বিমানবন্দরে জারি হাই অ্যালার্ট। ভারত-পাক সংঘাতের আবহে বাতিল করা হয়েছে নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএপ-সহ অন্যান্য কর্মীদের ছুটি। যাত্রী সুরক্ষা নিয়েও একাধিক সিদ্ধান্ত নিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। উল্লেখ্য, গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলায় নিহত হন ২৬ জন পর্যটক।
হামলার বদলা হিসেবে বুধবার ভোররাতে পাক ভূমে আঘাত হেনেছে ভারত। অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তান ও পাক-অধিকৃত ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা।আরও পড়ুন:
ভারত-পাক যুদ্ধের আবহে আগাম সতর্কতা হিসেবে একাধিক পদক্ষেপ করছে রাজ্যগুলি। শেষ পাওয়া খবর অনুযায়ী, ইতিমধ্যেই দেশের ২৮টি বিমানবন্দর বন্ধ করা হয়েছে।
এবার কলকাতা বিমানবন্দরে জারি হল হাই অ্যালার্ট। বৃহস্পতিবার ডিআইজি, সিআইএসএফ, এয়ারপোর্ট অথরিটি ও বিভিন্ন বিমান সংস্থার সঙ্গে বৈঠক করেন। তারপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্রের খবর, বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্ব থাকা সিআইএসএফ আধিকারিক-সহ বিমানবন্দর কর্মীদেরকে ছুটি বাতিল করা হয়েছে। যারা বর্তমানে ছুটিতে আছেন, তাঁদের জরুরি ভিত্তিতে কাজে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।