পুবের কলম ওয়েবডেস্কঃ পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিততে ভারতে পেট্রোল ও রান্নার গ্যাসে সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতে বাংলায় উৎপাদিত গ্যাস নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শুক্রবার বিমানে করে অন্ডালের উদ্দেশ্যে উড়ে যাওয়ার আগে মমতা কেন্দ্রীয় সরকারকে বার্তা দিয়ে বলেন, কোনওভাবেই যেন বাংলায় উৎপাদিত গ্যাস যেন বাইরে পাঠানো না হয়। 

এদিন বিমানবন্দরের বাইরে দাঁড়িয়ে মমতা আশঙ্কা প্রকাশ করেন, ভোটের বাংলায় প্রশাশনিক ও পুলিশ আধিকারিকদের রদবদল করে হলদিয়ায় উৎপাদিত গ্যাস রাজ্যের বাইরে পাঠানো হতে পারে। তিনি সেটা চান না।

মমতা আশঙ্কা প্রকাশ করে আরও বলেন, ভোটের কাজের জন্য ১০ লক্ষ লোক বাইরে থেকে আসবে। তাঁদের গ্যাসের যোগান দিতে গিয়ে যেন বাংলার মানুষের সমস্যা না হয়। এপ্রসঙ্গে মমতা জানান, রাজ্য সরকার কেরসিনের বরাদ্দ বাড়িয়েছে। গ্রাহকেরা রেশ্নের মাধ্যমে কেরসিন পাবেন। প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার পেট্রল-ডিজ়েলের অন্তঃশুল্ক হ্রাস করেছে।
তা কটাক্ষ করে মমতা বলেন, শাড়ির দোকানের মতো করছে। ১০০০ টাকা দাম বাড়িয়ে ৪০০ টাকা ছাড় দেওয়ার 

এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলেন, মানুষের অধিকার ভ্যানিশ করা হচ্ছে। লক্ষ লক্ষ নাম বাদ দেওয়া হচ্ছে। দেশটা কি বিজেপির জমিদারি?কমিশনের উদ্দেশ্যে মমতার আর্জি, কার নাম বাদ গিয়েছে আর কার নাম আছে তা মানুষকে জানতে দিন।

এদিকে, গতকাল বিমান অবতরণের সমস্যা নিয়ে বলতে গিয়ে ওই বিমানের পাইলটের প্রশংসা করেছেন। তিনি বলেন, পাইলট সবরকমের চেষ্টা করে জীবন বাঁচিয়েছেন। উল্লেখ্য, আজ মুখ্যমন্ত্রী অন্ডালে পৌঁছলেও জনসভা করবেন না। দুর্গাপুরে রাত্রিবাস করবেন। আগামিকাল রানিগঞ্জে জনসভা করবেন।