পুবের কলম ওয়েবডেস্ক: রাতের অন্ধকারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা পাকিস্তানে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও ১৫ জন। বুধবার খাইবার পাখতুনখোয়ার কোহিস্তান জেলায় একটি যাত্রীবাহী বাস ও প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন:
পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, যাত্রীবাহী বাসটি গিলগিট থেকে রাওয়ালপিন্ডির দিকে যাচ্ছিল।
সে সময় শিতিয়াল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। তারপর বাস ও গাড়িটি গিয়ে পড়ে খাদে।আরও পড়ুন:
পুলিশ ও উদ্ধারকারী কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে আহতদের ও মৃতদেহ উদ্ধার করে আরএইচসি হাসপাতালে পাঠায়। এই প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাস্থলে অন্ধকারের কারণে উদ্ধারকারীরা ত্রাণ কার্যক্রম চালাতে সমস্যায় পড়ছেন।
আরও পড়ুন:
পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি ঘটনায় শোকপ্রকাশ করেছেন।
মৃতদের পরিজনদের পাশে দাঁড়ানোর কথাও জানিয়েছেন তিনি।আরও পড়ুন:
পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং গিলগিট বাল্টিস্তানের মুখ্যমন্ত্রী খালিদ খুরশেদও ঘটনায় শোক ব্যক্ত করেছেন। আহতদের সব ধরনের চিকিৎসা সুবিধা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
আরও পড়ুন:
উল্লেখ্য, পাকিস্তানের পাহাড়ি পথে দুর্ঘটনা নতুন কোনও ব্যাপার নয়। গত মাসে বালুচিস্তানের লাসবেলায় একটি যাত্রীবাহী কোচ খাদে পড়ে অন্তত ৪১ জন নিহত হয়েছিল।
আরও পড়ুন: