পুবের কলম, ওয়েবডেস্ক: ফের আত্মঘাতী হামলা পাকিস্তানে। শহরের একটি আত্মঘাতী হামলা চালালো জঙ্গিরা। আন্তজার্তিক সংবাদমাধ্যম আলজাজিরা সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ডেরা ইসমাইল খান শহরে একটি থানায় ভয়াবহ আত্মঘাতী হামলায় ২৩ জন নাগরিক সহ পুলিশকর্মীর মৃত্যু হয়েছে বলে । আহত হয়েছেন অনেকেই।
হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-জেহাদ।আরও পড়ুন:
আলজাজিরা সূত্রে খবর, খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান শহরের একটি থানায় নিরাপত্তা বলয়ে ঢুকে পড়ে জঙ্গিরা। পুলিশকে লক্ষ্য করে গুলিও চালায় তাঁরা। এই হামলায় আহত হয়েছেন কমপক্ষে ৩৪ জন।
জঙ্গিদের নিকেশ করতে পালটা আক্রমণ শুরু করে পাক নিরাপত্তাকর্মীরা। এর আগেও ডেরা ইসমাইল খান শহরে পুলিশকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। যার ফলে মৃত্যু হয়েছিল ৫ জনের। আজ ফের একই ঘটনার পুনরাবৃত্তি।