পুবের কলম ওয়েবডেস্ক: ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেটে পরিকাঠামোর উন্নয়নে জোর দিল কেন্দ্রীয় সরকার। সড়কপথের পাশাপাশি আকাশপথেও যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে বড় ঘোষণা করল অর্থমন্ত্রী।
আরও পড়ুন:
এদিন বাজেট পেশ অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, দেশের বিমান যোগাযোগ ব্যবস্থা আরও নিবিড় করতে হবে।
তারজন্য ৫০টি অতিরিক্ত বিমানবন্দর, হেলিপোর্ট, ওয়াটার এরোড্রোম এবং উন্নত ল্যান্ডিং জোন পুনরুজ্জীবিত করা হবে।আরও পড়ুন:
এছাড়াও আঞ্চলিক বন্দরগুলিতে যোগাযোগ উন্নত করতে কয়লা, স্টিল, সার, খাদ্যশস্যের দ্রুত পরিবহনের জন্য ১০০ টি বিশেষ পরিবহন পরিকাঠামো উন্নয়নমূলক প্রকল্পের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী।
আরও পড়ুন:
অর্থমন্ত্রী জানিয়েছেন, দেশের এই সংযোগরক্ষাকারী প্রকল্পগুলির জন্য ৭৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে। তারমধ্যে ১৫ হাজার কোটি টাকা প্রাইভেট সেক্টরের উৎস থেকে আসছে।