পুবের কলম,ওয়েবডেস্ক: যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার পর এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে (Palestinian state) স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স। এছাড়া ইউরোপের আরও বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে পারে বলে খবর (france set to Recognize a Palestinian State)।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, এই আবহে নিউইয়র্কে রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনকে ঘিরে একত্রিত হচ্ছেন বিশ্ব নেতারা। উক্ত বৈঠকে ফিলিস্তিনে চলমান রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধে এবং স্থায়ী শান্তির পথ খুঁজতে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের ওপর জোর দেওয়া হবে।
আরও পড়ুন:
প্রসঙ্গত, পর্তুগালও ফিলিস্তিনকে রাষ্ট্র (Palestinian statehood) হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। রবিবার দেশটির বিদেশমন্ত্রী পাওলো র্যাঞ্জেল এ তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুনঃ কেন্দ্রের ফিলিস্তিন নীতির নিন্দায় মুখর Priyanka Gandhi
আরও পড়ুন:
আরও পড়ুন:
র্যাঞ্জেল আরও বলেন, ‘ন্যায়সংগত ও স্থায়ী শান্তির একমাত্র পথ হিসেবে পর্তুগাল দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে সমর্থন জানাচ্ছে...এখন যুদ্ধবিরতি জরুরি।
’ তবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে দিলেই গাজায় যে মানবিক বিপর্যয় ঘটেছে, সেটি মুছে দেওয়া যায় না বলেও মনে করেন র্যাঞ্জেল। তিনি গাজায় চলমান দুর্ভিক্ষ, ব্যাপক ধ্বংসযজ্ঞ ও পশ্চিম তীরে ইসরাইলি বসতি সম্প্রসারণের নিন্দা জানান।আরও পড়ুন:
পর্তুগালের স্বীকৃতির আগে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। রবিবার দেশগুলো আলাদাভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় (Britain, Canada and Australia confirmed on Sunday that they now formally recognize Palestinian statehood)।