পুবের কলম,ওয়েবডেস্ক: দীর্ঘদিনের সংগ্রামের পর অবশেষে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো ফিলিস্তিন (Palestine Statehood)। যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ খবর নিশ্চিত করেছে। স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের জন্য এটি এক যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে।
আরও পড়ুন:
mosque in the sky: বসনিয়ার পাহাড়চূড়ায় আকাশছোঁয়া মসজিদ
আরও পড়ুন:
ফিলিস্তিনকে (Palestine Statehood) স্বীকৃতি দিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার বলেন, “আজ আমরা সেই ১৫০টিরও বেশি দেশের কাতারে যোগ দিচ্ছি, যারা ইতিমধ্যেই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে।
” তিনি উল্লেখ করেন, এই পদক্ষেপ ফিলিস্তিনি ও ইসরায়েলি জনগণের উন্নত ভবিষ্যতের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে (UK, Australia and Canada Recognize Palestine Statehood, Rebuke Israel’s Genocide)।আরও পড়ুন:
স্টার্মার আরও বলেন, “এই সংঘাত মানুষের মনে গভীর আবেগ তৈরি করেছে। আমরা তা রাস্তায়, স্কুলে এবং পরিবার-পরিজনের আলোচনায় প্রত্যক্ষ করেছি। কেউ কেউ এই ইস্যু ব্যবহার করে ঘৃণা ও ভয় ছড়িয়েছে। কিন্তু তাতে কোনো সমাধান আসে না।” তিনি জোর দিয়ে বলেন, “ঘৃণা শুধু প্রত্যাখ্যান করলেই হবে না, বরং তা মোকাবিলায় দ্বিগুণ প্রচেষ্টা চালাতে হবে।”