পুবের কলম ওয়েব ডেস্কঃ অ্যালকোহলের ব্যক্তিগত লাইসেন্স ফি এবং সমস্ত অ্যালকোহলযুক্ত পানীয়ের ওপর পুরসভার ৩০ শতাংশ কর উভয়ই তুলে নিল দুবাই। ইতিমধ্যে এ বিষয়ে ১ বছরের ট্রায়াল রান ঘাষণা করেছে দুবাই মিউনিসিপ্যালিটি। এ সময়ের মধ্যে অর্থাৎ ২০২৩ সালের জন্য দুবাইয়ে সমস্ত অ্যালকোহলযুক্ত পানীয় ট্যাক্সমুক্ত থাকবে।
আরও পড়ুন:
১ জানুয়ারি, ২০২৩ থেকে দুবাইয়ে অ্যালকোহল কেনার যোগ্য বয়সের ব্যক্তিরা ব্যক্তিগত অ্যালকোহল লাইসেন্স বিনামূল্যে পাবেন। ব্যক্তিগত লাইসেন্স বানাতে কোনও ব্যক্তির বৈধ এমিরেটস পরিচয়পত্র ও পর্যটকদের জন্য পাসপোর্ট প্রয়োজন হবে।
সংযুক্ত আরব আমিরশাহিতে অ্যালকোহল পানের জন্য সর্বনিম্ন বয়স হতে হবে ২১।আরও পড়ুন:
আইন অনুযায়ী, কোনও ব্যক্তি আমিরশাহিতে তাঁর নিজস্ব বাসভবনে অথবা লাইসেন্সপ্রাপ্ত পাবলিক প্লেসে মদ পান করতে পারবেন। সূত্রের খবর, অ্যালকোহলের ওপর থেকে ট্যাক্স তুলে নেওয়ার পর মদের কোম্পানিগুলিকে নোটিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তাদের গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
দুবাই সরকার মনে করছে, অ্যালকোহলের ওপর থেকে কর তুলে নেওয়ার মাধ্যমে নতুন বছরে দেশে বিদেশি পর্যটকদের টানা সম্ভব হবে। আর পর্যটকদের আনাগোনা বাড়লে বিভিন্ন খাতসহ আর্থিক উন্নতির সম্ভাবনা থাকবে।