পুবের কলম ওয়েবডেস্ক: শচীন তেন্ডুলকর, রোহিত শর্মা, বীরেন্দ্র সেহওয়াগ, ইশান কিশানের পর পঞ্চম ভারতীয় ব্যাটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ডবল সেঞ্চুরি পূর্ণ করলেন শুভমান গিল। হায়দরাবাদে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। নিজে ভালো খেলছিলেন ভারতীয় ক্যাপ্টেন। কিন্তু ৩৪ রান করে তিনি ফিরে যাওয়ার পর বিরাট কোহলিও খুব একটা সুবিধে করতে পারেননি।
দলের হাল ধরেন শুভমান গিল। একটার পর একটা মাইলস্টোন পার হতে থাকলেন গিল।আরও পড়ুন:
কিউই ক্রিকেটারদের রীতিমতো সাধারণ মানে এনে ফেলে দুর্দান্ত ডবল সেঞ্চুরি করলেন গিল। নিজেকে প্রমাণ করলেন ওয়ানডে ওপেনার হিসেবে।
সঙ্গে আরও একটি নজির গড়লেন তিনি। একদিনের ক্রিকেটে নিজের এক হাজার রানও পূরণ করলেন গিল। এই ম্যাচে নামার আগে গিলের ওয়ানডে রান ছিল ৮৯৪। এদিন ২০৮ রান করার পর গিলের একদিনের রান সংখ্যা দাঁড়াল ১১০২তে। মাত্র ১৪৯ বলে তিনি এই রান করলেন।