পুবের কলম ওয়েবডেস্কঃ গিরিশ পার্কের অশান্তির ঘটনায় কলকাতা পুলিশকে কাঠগড়ায় তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিজেপি। তাদের অভিযোগ, ব্রিগেড সমাবেশ ঘিরে অশান্তি হতে পারে সেই খবর পুলিশের কাছে আগে থেকেই ছিল। পুলিশ ইচ্ছাকৃতভাবে কেন্দ্রীয় বাহিনীকে নিষ্ক্রিয় করে রেখেছিল। তাদের আরও অভিযোগ, প্রত্যেকবার ভোটের সময় কেন্দ্রীয় বাহিনীকে নিষ্ক্রিয় রাখে পুলিশ। এই ধরনের পরিস্থিতি যাতে আর না হয় সে বিষয়ে কমিশনের কাছে চিঠিতে দাবি জানিয়েছে বিজেপি।

 

বিজেপি সূত্রের খবর, চিঠিটি লিখেছেন দলের নেতা দায়িত্বপ্রাপ্ত নেতা শিশির বাজোরিয়া। গিরীশ পার্কের ঘটনার কথা উল্লেখ করে তিনি চিঠিতে জানিয়েছেন, দলের কর্মী সমর্থকরা এদিন আক্রান্ত হয়েছেন। তাদের ইট, পাথর দিয়ে হামলা চালানো হয়েছে। ঘটনায় অনেকেই আহত হয়েছেন। বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

উল্লেখ্য, শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে গিরীশ পার্ক। রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ি লক্ষ্য করে ইট, পাথর ছুড়ে হামলা চালানোর অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। পাল্টা বিজেপি কর্মীরা তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ তোলেন। একইসঙ্গে আহত হন গিরীশ পার্ক থানার ওসি। চিঠিতে বিজেপির অভিযোগ এই অশান্তির খবর পুলিশের কাছে আগে থেকেই ছিল।
তারপরেও সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়নি বলে অভিযোগ। 

প্রসঙ্গত, রবিবার বিকেলে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে কমিশন। পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট, দিন ঘোষণা করে দিলেন জ্ঞানেশ, গণনা ৪ মে! তার অনেক আগেই বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে কমিশন। বিজেপির অভিযোগ, এরপরেও ওই এলাকায় বা অন্য এলাকায় কেন্দ্রীয় বাহিনীকে টহলদারি করতে দেখা যায়নি। অন্যদিকে, কেন্দ্রীয় বাহিনীর তত্তবধানে ভোট জেন শান্তিপূর্ণ ও অবাধ করানো যায় সেই আর্জিও জানানো হয়েছে চিঠিতে।