তেহরান, ২২ এপ্রিল: ইসরাইলে হামলা চালিয়ে শক্তি দেখিয়েছে ইরান, রবিবার এমনই মন্তব্য করলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানি সেনাদের সাহসিকতারও প্রশংসা করেন আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেন, "ইসরাইলে হামলার মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আরও একবার নিজেদের শক্তির জানান দিতে সক্ষম হয়েছে তেহরান। কতগুলো রকেট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে, সেসব আলোচনার ঊর্ধ্বে এই আক্রমণের মধ্য দিয়ে ইরানের সেনাদের দৃঢ়তা, সাহসিকতা এবং সক্ষমতা প্রকাশ্যে এসেছে।
"আরও পড়ুন:
হামাস-ইসরাইল সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরান-ইসরাইল একে অপের ওপর হামলা চালায়। সিরিয়ায় ইরানের কন্স্যুলেটে তেল আবিবের হামলার পর জবাবে ইসরাইলের ওপর আক্রমণ করে ইরান। ৩ শোর বেশি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছোড়ে তেহরানের সশস্ত্র বাহিনী। পাল্টা জবাবে শুক্রবার (১৯ এপ্রিল) ভোরে ইসরাইল ইরানের ইসফাহানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তবে ইরান সরকার তা অস্বীকার করেছে।