পুবের কলম ওয়েবডেস্কঃ বেড়ে গেল FASTag-এর বার্ষিক পাসের মূল্য। আগামী ১ এপ্রিল থেকে নতুন ফি কার্যকর হবে বলে নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক। তবে সব গাড়ির ক্ষেত্রে এই বার্ষিক পাশের দাম বাড়ানো হচ্ছে না। কোন কোন গাড়ির ক্ষেত্রে দাম বাড়ানো হলো তা নির্দিষ্ট করেছে মন্ত্রক।

  নির্দেশিকা অনুযায়ী, ফি ৩,০০০ টাকা থেকে বেড়ে ৩,০৭৫ টাকা হবে। মূল্য বৃদ্ধির সঙ্গে সমন্বয় রেখে ২.৫ শতাংশ বৃদ্ধির কথা ঘোষণা করেছে মন্ত্রক।

FASTag বার্ষিক পাস সাধারণত গাড়ি, জিপ এবং ভ্যানের মতো ব্যক্তিগত যানবাহনের জন্য উপলব্ধ রয়েছে। প্রতিবার টোল চার্জ দেওয়ার পরিবর্তে, এক্ষেত্রে একটি বার্ষিক পাস কেনার সুবিধা রয়েছে, যা নির্দিষ্ট সীমার মধ্যে একাধিক হাইওয়ে ক্রসিং করা যায়।

নির্দেশিকা অনুযায়ী নতুন ফ্রি শুধুমাত্র নন কমার্শিয়াল গাড়িতে কার্যকর করা হবে। বাণিজ্যিক গাড়িগুলোকে এই নিয়মের বাইরে রাখা হবে। পরে স্বাভাবিকভাবেই ব্যক্তিগত গাড়ি জিত ও ভ্যানের মালিকদের বাড়তি খরচ করতে হবে টোল ক্রসিংয়ের জন্য।

মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে ৫০ লক্ষেরও বেশি গাড়ির মালিকের কাছে FASTag বার্ষিক পাস রয়েছে।

এটি মহাসড়কে গাড়ির টোল লেনদেনের প্রায় ২৮ শতাংশ। গত বছরের ১৫ ই আগস্ট থেকে এই পাস চালু হয়েছিল। এর ফলে টোলের জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর প্রয়োজন হয় না। মন্ত্রকের তরফে জানানো হয়েছে, FASTag পাস নবীকরণ করা হবে রাজমার্গ যাত্রা অ্যাপ এবং ন্যাশনাল অথরিটি অফ ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে। নির্দিষ্ট অ্যাকাউন্টে গিয়ে FASTag এ গিয়ে পেমেন্ট করা যাবে।  তবে, FASTag ছাড়া যানবাহনগুলিকে ইউপিআই-এর মাধ্যমে ২৫ শতাংশ অতিরিক্ত দিতে হতে পারে অথবা নগদে টোলের পরিমাণ দ্বিগুণ করতে হতে পারে। নতুন নিয়ম না মানা হলে ব্যবহারকারীদের হাইওয়ে কর্তৃপক্ষ জরিমানাও করতে পারে।