পুবের কলম ওয়েবডেস্ক: দেশের ৫ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আজ রবিবার ভোট ঘোষণা হয়েছে। যার মধ্যে একটি উত্তর পূর্ব ভারতের রাজ্য অসম। বিধানসভা ভোট এগিয়ে আসতেই উত্তপ্ত হয়ে উঠছে রাজ্যের রাজনীতি। সেই রাজ্যে এবার ভোটে লড়তে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। অসমের বিধানসভা নির্বাচনের জন্য ১৪ জন প্রার্থীর প্রথম তালিকা প্রকাশ করল আপ। এই তালিকায় রয়েছে আসামের বিভিন্ন আসন যেমন নাওবোইচা, দেরগাঁও এবং গোহপুরের প্রার্থীদের নাম।
সেখানে আপ আরও প্রার্থী ঘোষণা করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।আরও পড়ুন:
অসম, পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু ও পুদুচেরি এই চারটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার সংশোধন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। অসমে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকার টানা তৃতীয়বার ক্ষমতায় আসার জন্য মরিয়া। অন্যদিকে কংগ্রেস ক্ষমতায় ফিরে আসার জন্য ময়দানে নেমে পড়েছে। এর আগে, অসম বিজেপি "জন আশীর্বাদ যাত্রা"-এর পতাকা তুলে ধরেছিল।
প্রচার কর্মসূচির প্রথম পর্যায়ে, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন যে তিনি ১,২০০ কিলোমিটার ভ্রমণ করেছেন। প্রতিদিন ১৪ ঘন্টা জনসাধারণের সঙ্গে সময় কাটান।আরও পড়ুন:
এদিকে, আসন্ন ২০২৬ সালের অসম রাজ্য নির্বাচনের জন্য কংগ্রেস শনিবার দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে। তাতে ২৩ জনের নাম ঘোষণা করেছে। যার ফলে এপর্যন্ত কংগ্রেস ১২৬টি রাজ্য বিধানসভা আসনের মধ্যে ৬৫টি আসনে প্রার্থী ঘোষণা করল। কংগ্রেসের তর্কে জানানো হয়েছে, ভবানীপুর-সোরভুগ, বাজালি, পলাশবাড়ি, গুয়াহাটি সেন্ট্রাল, গোরেশ্বর, মরিগাঁও এবং বরহমপুর সহ ১৫টি আসন জোট শরিকদের জন্য ছেড়ে দিয়েছে তারা।
আরও পড়ুন:
প্রসঙ্গত, ২০২১ সালের নির্বাচনে, বিজেপি, অগপ এবং ইউনাইটেড পিপলস পার্টি লিবারেল (ইউপিপিএল) নিয়ে গঠিত এনডিএ ৭৫টি আসন জিতেছিল। ৬০টি আসন নিয়ে জোটের বৃহত্তম অংশীদার বর্তমানে বিজেপি। এর আগে ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ভালো ফল করেছিল। ৬০টি আসনে জয়ী হয়েছিল বিজেপি এবং কংগ্রেস ২৬টি আসন পেয়েছিল। এআইইউডিএফ ১৩টি আসন জিতেছিল। আর এবার অসমে ভোটের লড়াইয়ে প্রবেশ করতে চলেছে আপ।