পুবের কলম, ওয়েবডেস্ক: পাঁচ গ্যারান্টি পূরণে তৎপর কংগ্রেস সরকার। আরও একটি গ্যারান্টি পূরণ করে চমক দিল কর্নাটক সরকার। বুধবার রাহুল গান্ধীর হাত দিয়ে কর্নাটকে চালু হল ‘গৃহ লক্ষ্মী’ প্রকল্পের। রাজ্যের প্রায় ১.১ কোটি মহিলাকে মাসিক ২,০০০ টাকা সহায়তা প্রদান করা হবে। মূলত যে মহিলারা পরিবারের প্রধান তাদের ‘গৃহ লক্ষ্মী’ প্রকল্পের আততায় আনা হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
উল্লেখ, কর্নাটক বিধানসভা ভোটের আগে নির্বাচনী প্রচারে পাঁচটি গ্যারান্টি দিয়েছিলেন কংগ্রেস। ক্ষমতায় এলে রাজ্যবাসীর স্বার্থে ৫টি জনকল্যাণমূলক প্রকল্প চালুর প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। হাত শিবিরের পাঁচ গ্যারান্টির মধ্যে ছিল, দারিদ্র্যসীমার নীচে বসবাসকারীদের ২০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ, পরিবারের মহিলা প্রধানদের প্রতি মাসে ২০০০ টাকা গৃহলক্ষ্মী ভাতা, স্নাতক হওয়ার পর দুই বছর পর্যন্ত বেকারদের জন্য ৩ হাজার টাকা এবং বেকার ডিপ্লোমাদের জন্য দেড় হাজার টাকা ভাতা। বিপিএল তালিকাভুক্ত সকল সদস্যদের জন্য ১০ কেজি বিনামূল্যে চাল, এবং মহিলাদের জনয় বিনামূল্যে বাসে ভ্রমণ।
আরও পড়ুন: