পুবের কলম ওয়েব ডেস্কঃ সোমবার শেষ হয়েছে গুজরাতের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। আর আগেই শেষ হয়ে গিয়েছে হিমাচলপ্রদেশ ও দিল্লি পুরসভার নির্বাচন। তাই এ দিন গুজরাতের ভোট শেষ হতেই একের পর এক সংবাদমাধ্যম ও এজেন্সি বুথফেরত সমীক্ষা (এক্সিট পোল) প্রকাশ করেছে।
আরও পড়ুন:
তাতে দেখা গিয়েছে, দুই রাজ্য গুজরাত ও হিমাচলপ্রদেশে ফের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। তবে হিমাচলে জোর টক্করের ইঙ্গিত মিলেছে বিজেপি ও কংগ্রেসের মধ্যে। শুধুমাত্র দিল্লি এমসিডি হাতছাড়া হচ্ছে বিজেপির। সেখানে এবার ক্ষমতায় আসতে চলেছে আম আদমি পার্টি (আপ)। দিল্লিতে আপ সরকার চালালেও এমসিডি ছিল বিজেপির দখলে। সেখানে এবার বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে সমীক্ষায়।
আরও পড়ুন:
‘নিউজ এক্স’-এর সমীক্ষায় দেখানো হয়েছে,
আরও পড়ুন:
- ১৮২ বিধিানসভা আসনের গুজরাতে বিজেপি পেতে পারে ১১৭-১৪০টি আসন।
- কংগ্রেস-এনসিপি জোট পেতে পারে ৩৪-৫১টি আসন।
- আর আপের ঝুলিতে যেতে পারে মাত্র ৬-১৩টি আসন।
আরও পড়ুন:
‘রিপাবলিক টিভি-পি মার্কের’ সমীক্ষায় দেখানো হয়েছে,
আরও পড়ুন:
- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্যে বিজেপি পেতে পারে ১২৮-১৪৮টি আসন।
- কংগ্রেস-এনসিপি জোট পেতে পারে ৩০-৪২টি আসন।
- আর আপের ঝুলিতে যেতে পারে মাত্র ২-১০টি আসন।
আরও পড়ুন:
‘টিভি ৯ গুজরাতি’র সমীক্ষাতে বলা হয়েছে
আরও পড়ুন:
- বিজেপির ঘরে যাচ্ছে ১২৫-১৩০টি আসন।
- কংগ্রেস ও এনসিপি জোটের ঘরে যেতে পারে ৪০-৫০ আসন।
- আপ পেতে পারে ৩-৫টি আসন।
- ৬৮ বিধানসভা আসনবিশিষ্ট হিমাচলেও বিজেপির জয়রথ অব্যাহত থাকবে বলে সমীক্ষায় উঠে এসেছে।
আরও পড়ুন:
‘নিউজ এক্স’-এর সমীক্ষায় দেখানো হয়েছে,
আরও পড়ুন:
- হিমাচলপ্রদেশে বিজেপি পেতে পারে ৩২-৪০টি আসন।
- কংগ্রেস পেতে পারে ২৭-৩৪ আসন।
- আর আপের ঝুলি শূন্য।
আরও পড়ুন:
‘রিপাবলিক টিভি-পি মার্কের’ সমীক্ষায় দেখানো হয়েছে
আরও পড়ুন:
- বিজেপি পেতে পারে ৩৪-৩৯ আসন।
- কংগ্রেস পেতে পারে ২৮-৩৩টি আসন।
- আর আপের ঝুলিতে যেতে পারে ০-১টি আসন।
আরও পড়ুন:
‘টাইমস নাউ-ইটিজি’র সমীক্ষায় বলা হয়েছে,
আরও পড়ুন:
- হিমাচলে বিজেপির ঘরে যাচ্ছে ৩৪-৪২ আসন।
- কংগ্রেস পেতে পারে ২৪-৩২ আসন।
- আপকে কোনও আসন দেওয়া হয়নি।
- দিল্লি এমসিডি এবার বিজেপির থেকে আপ ছিনিয়ে নিচ্ছে বলে ইঙ্গিত মিলেছে সমীক্ষায়।
আরও পড়ুন:
‘আজতক-এক্সিস মাই ইন্ডিয়া’র সমীক্ষা অনুযায়ী,
আরও পড়ুন:
- ২৫০ আসনবিশিষ্ট দিল্লি এমসিডিতে বিজেপির আসন কমে দাঁড়াতে পারে ৬৯-৯১।
- কংগ্রেস পেতে পারে ৩-৭টি আসন।
- আপ পেতে পারে ১৪৯-১৭১ আসন।
আরও পড়ুন:
‘নিউজ এক্স’-এর সমীক্ষায় দেখানো হয়েছে,
আরও পড়ুন:
- বিজেপি পেতে পারে ৭০-৯২ আসন।
- কংগ্রেস পেতে পারে ০৪-০৭টি আসন।
- আর আপের ঝুলিতে যেতে পারে ১৫৯-১৭৫টি আসন।
আরও পড়ুন:
‘টাইমস নাউ-ইটিজি’র সমীক্ষায় বলা হয়েছে,
আরও পড়ুন:
- বিজেপি পেতে পারে ৮৪-৯৪টি আসন।
- কংগ্রেস পেতে পারে ০৬-১০ আসন।
- আপকে ১৪৬-১৫৬টি আসন দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
এ ছাড়াও আরও কিছু সমীক্ষাতেও একই চিত্র ধরা পড়েছে। গুজরাতে যথারীতি গেরুয়া ঝড়। হিমাচলে কড়া প্রতিদ্বন্দ্বিতা। আর দিল্লি এমসিডিতে আপের জয়জয়কার।
আরও পড়ুন:
‘পি মার্ক’-এর সমীক্ষা বলছে,
আরও পড়ুন:
- গুজরাতে বিজেপি দখল করতে পারে ১২৮ থেকে ১৪৮টি আসন।
- কংগ্রেস পেতে পারে ৩০ থেকে ৪২টি আসন।
- আর আপ পেতে পারে ২ থেকে ১০টি আসন।
আরও পড়ুন:
‘জন কি বাত’-এর সমীক্ষাতেও চিত্রটা মোটের উপর প্রায় একইরকম।
আরও পড়ুন:
- পদ্মের ঘরে ১১৭ থেকে ১৪০ আসন।
- হাত শিবির পেতে পারে ৩৪-৫১ আসন। আপের ঘরে ৬-১৩ আসন।
আরও পড়ুন:
হিমাচলের ক্ষেত্রে ইন্ডিয়া টু’ডে ও এক্সিস মাই ইন্ডয়ার সমীক্ষায় দেখানো হয়েছে,
আরও পড়ুন:
- বিজেপি পেতে পারে ২৪-৩৪ আসন।
- কংগ্রেস পেতে পারে ৩০-৪০ আসন।
আরও পড়ুন:
পি মার্কের সমীক্ষায়
আরও পড়ুন:
- বিজেপি ৩৪-৩৯ আসন পেতে পারে।
- কংগ্রেস ২৮-৩৩ আসন পেতে পারে।
আরও পড়ুন:
জন কি বাতের সমীক্ষায়
আরও পড়ুন:
- বিজেপি পেতে পারে ৩২-৪০ আসন।
- কংগ্রেস ২৭ থেকে ৩৪টি আসন পেতে পারে।
আরও পড়ুন:
আর দিল্লি এমসিডির ক্ষেত্রে ইন্ডিয়া টু’ডে-এক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষায় বলা হয়েছে,
আরও পড়ুন:
- বিজেপি দখল করতে পারে ৬৯-৯১ আসন।
- কংগ্রেস পেতে পারে ৩০-৪০ আসন।
- আপের ঝুলিতে যেতে পারে ১৪৯ থেকে ১৭১ আসন।
আরও পড়ুন:
ইটিজি-টিএনএন সমীক্ষায় দেখা গিয়েছে,
আরও পড়ুন:
- বিজেপি ৮৪-৯৪ আসন পেতে পারে।
- আপ ১৪৬-১৫৬ আসন ও কংগ্রেস ৬-১০টি আসন পেতে পারে।
আরও পড়ুন:
জন কি বাতের সমীক্ষায় দেখা গিয়েছে
আরও পড়ুন:
- বিজেপি ৭০-৯২ আসন পেতে পারে।
- কংগ্রেস ৪-৭টি আসন ও আপ ১৫৯-১৭৫ আসন পেতে পারে।
আরও পড়ুন:
অর্থাৎ, সবক’টি সমীক্ষার দেওয়াল লিখন এক, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহদের ঝোড়ো প্রচারে আস্থা রেখেছে গুজরাতবাসী।