পুবের কলম, ওয়েবডেস্ক: জঙ্গিরা পাকিস্তানে লুকনোর জায়গা পাবে না হুঙ্কার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আদমপুরের বায়ুসেনা ঘাঁটিতে দাঁড়িয়ে পড়শি দেশকে স্পষ্ট বার্তা মোদির। তাঁর হুঁশিয়ারি পাকিস্তানে যতবার আশ্রয় নেবে জঙ্গিরা, ততবার পাকিস্তানে ঢুকে জঙ্গিদের নিকেশ করবে ভারত। বাঁচার একটাও সুযোগ দেওয়া হবে না।

মঙ্গলবার সকালে পাঞ্জাবের আদমপুর বায়ুসেনা ঘাঁটিতে যান প্রধানমন্ত্রী।

নিজের এক্স হ্যান্ডলে ছবি দিয়ে সেকথা জানান। তিনি লেখেন, “আজ সকালে আমি গিয়েছিলাম আদমপুর বায়ুসেনা ঘাঁটিতে। বীর সেনা জওয়ানদের সঙ্গে দেখা করেছি। যাঁরা সাহস, সংকল্প এবং নির্ভীকতার প্রতীক তাঁদের সঙ্গে থাকতে পারাটা এক বিশেষ অভিজ্ঞতা। আমাদের সশস্ত্র বাহিনী জাতির জন্য যে অবদান রাখে তার জন্য ভারত চিরকাল কৃতজ্ঞ থাকবে।”