পুবের কলম, ওয়েবডেস্ক: ফের মাঝ আকাশে বড়সড় বিপত্তির মুখে ইন্ডিগোর বিমান। বৃহস্পতিবার সকালে মাঝ আকাশে বড়সড় বিপত্তির মুখে পড়ল এক যাত্রীবাহী বিমান।
দিল্লি থেকে লে-র উদ্দেশ্যে রওনা হওয়া ওই বিমানে আচমকা যান্ত্রিক ত্রুটি দেখা যায়। তারপরই বাধ্য হয়ে দিল্লি বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে। সকল যাত্রী ও বিমানকর্মী নিরাপদে রয়েছেন বলে জানা গিয়েছে।আরও পড়ুন:
সূত্রের খবর, উড়ানের কিছুক্ষণের মধ্যেই বিমানে তীব্র ঝাঁকুনি শুরু হয়, যা যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি করে। পাইলটের উপস্থিত বুদ্ধিতে সঙ্গে সঙ্গেই বিমানের দিক ঘুরিয়ে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। অবশেষে দিল্লি বিমানবন্দরে সফলভাবে অবতরণ করে বিমানটি। যদিও ইন্ডিগোর তরফ থেকে এখনো পর্যন্ত কোনও বিবৃতি দেওয়া হয়নি।