পুবের কলম ওয়েবডেস্ক: আমদাবাদ বিমান দুর্ঘটনার রেশ এখনও কাটেনি। তার মাঝেই একের পর এক বিমান বিভ্রাটের খবর আসছে। ফের দুর্ঘটনার হাত রক্ষা পেল ইন্ডিগোর একটি বিমান।
আরও পড়ুন:
বৃহস্পতিবার কলকাতা থেকে ত্রিপুরার আগরতলার উদ্দেশে রওনা দিয়েছিল বিমানটি।
মাঝ আকাশে বিমানটিতে হঠাৎ যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে। প্রচণ্ড ঝাঁকুনি শুরু হয় বিমানের মধ্যে। তবে পাইলটের তৎপরতায় বিমানটিকে কলকাতায় ফিরিয়ে আনা হয়। বিমানের সকল যাত্রী এবং বিমানকর্মীরা সুরক্ষিত রয়েছেন বলেই খবর। সূত্রের খবর, বর্তমানে বিমানটির মেরামতির কাজ চলছে।আরও পড়ুন:
বৃহস্পতিবার সকালেই দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ইন্ডিগোর অন্য একটি বিমান। দিল্লি থেকে লে যাচ্ছিল বিমানটি। এই বিমানটিতেও মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। আচমকা বিমানের ভিতর শুরু হয় ঝাঁকুনি। এরপরই বিমানটিকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন পাইলট।
আরও পড়ুন: