আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: তদন্তের নির্দেশ দিল ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ)।একযাত্রীর ইন্ডিগোর ফ্লাইটে যাওয়ার কথা ছিল পটনায়। কিন্তু ভুলবশত তিনি একই উড়ান সংস্থার বিমানে চলে যান উদয়পুর। যেটি ওই যাত্রীর নির্দিষ্ট গন্তব্য থেকে প্রায় ১৪০০ কিলোমিটার দূর।
আরও পড়ুন:
এখানেই প্রশ্ন তুলেছে ডিজিসিএ। এত বড় গাফিলতি হলো কি করে?
ওই বিমানযাত্রীর বোর্ডিং পাশ যখন স্ক্যান করা হচ্ছে তখন কেন বিমান কর্মীরা বিষয়টি খেয়াল করলেন না। ওই যাত্রীর টিকিটেই তো তাঁর গন্তব্য নির্দিষ্ট ছিল। কেন সংশ্লিষ্ট কর্মীরা ওই যাত্রীকে সতর্ক করলেননা।আরও পড়ুন:
ঘটনাটি ঘটে গত ৩০ জানুয়ারি সোমবার। উদয়পুর বিমানবন্দরে নামার পর ওই যাত্রী বুঝতে পারেন তিনি সঠিক গন্তব্যে আসেননি। এরপর সেই যাত্রী বিমানবন্দর কর্তৃপক্ষকে পুরো বিষয়টি অবগত করেন।
পরের দিন ওই যাত্রীকে তাঁর গন্তব্যে পাঠানো হয়।আরও পড়ুন:
ডিজিসিএর একজন সিনিয়র আধিকারিক জানিয়েছেন আফসার হুসেন নামের ওই যাত্রী , ইন্ডিগো ফ্লাইট ৬ই -২১৪ বিমানে পাটনার জন্য একটি টিকিট বুক করেছিলেন। নির্ধারিত ফ্লাইটে চড়ার জন্য ৩০ জানুয়ারি দিল্লি বিমানবন্দরে পৌঁছেছিলেন। কিন্তু তিনি ভুলবশত ইন্ডিগোর উদয়পুরগামী ফ্লাইট ৬ই -৩১৯ -এ উঠে পড়েন।
আরও পড়ুন:
ওই উড়ান সংস্থাটি আফসার হুসেনকে একই দিনে দিল্লিতে এবং তারপরে ৩১ জানুয়ারী পাটনায় ফেরত পাঠায় বলে জানা গেছে।
আরও পড়ুন:
ডিজিসিএর একজন সিনিয়র আধিকারিক আরও জানিয়েছে উড়ান সংস্থাগুলির দায়িত্বজ্ঞানহীনতার জন্যই একজন যাত্রীকে অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়তে হল।
আরও পড়ুন:
যদিও ইন্ডিগো বিমানসংস্থা ইতিমধ্যেই দুঃখ প্রকাশ করে বিবৃতি জারি করেছে। ডিজিসিএর আধিকারিক অবশ্য পাল্টা বলেছেন বিমানে ওঠার আগে মোট দুবার একজন যাত্রীর বোর্ডিং পাশ যাচাই করে দেখা হয়। একবারও কেন ভুল ধরা পড়লনা। কর্তব্যে গাফিলতির জন্যই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বেসরকারি উড়ানসংস্থা গুলির এই ধরনের গাফিলতি অবশ্য কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগেও এই ঘটেছে নানা বিপত্তি।
আরও পড়ুন: