পুবের কলম, ওয়েবডেস্ক: ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক। মঙ্গলবার মাস্কট থেকে কোচি হয়ে দিল্লি যাওয়া উড়ানে বোমা রাখার হুমকি পাওয়া যায়। তারপরই তড়িঘড়ি নাগপুরে জরুরি অবতরণ করানো হয় ইন্ডিগোর বিমানটিকে।

ইন্ডিগোর ফ্লাইটের নম্বর ছিল 6E 2706। সকাল ৯টা বেজে ২০ মিনিট নাগাদ ওড়ে বিমানটি।
বোমা রাখার হুমকি মেলার পরে নাগপুরে জরুরি অবতরণ করানো সূত্রের খবর, এখনও পর্যন্ত কোনও সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি বিমানটিতে।

ফোন নাকি ই-মেল, ঠিক কী ভাবে হুমকি এসেছিল তা এখনও জানা যায়নি। এবিষয়ে নাগপুরের ডিসিপি লোহিত মাতানি বলেন, ‘মাস্কট-কোচি-দিল্লির ইন্ডিগো ফ্লাইট নাগপুরে জরুরি অবতরণ করেছে। বোমা থাকার হুমকি পাওয়ার পরেই এই পদক্ষেপ করা হয়েছে। সব যাত্রীদের নামিয়ে আনা হয়েছে। তদন্ত চলছে।’