পুবের কলম, ওয়েবডেস্ক: দিল্লি থেকে পুণেগামী ইন্ডিগো বিমানে বোমাতঙ্ক ছড়ালো। বৃহস্পতিবার সন্ধ্যায় বিমানটি পুণে বিমানবন্দরে অবতরণ করার পরই এই খবর ছড়িয়ে পড়ে। তবে দীর্ঘ তল্লাশির পর সন্দেহজনক কিছু না মেলায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন কর্তৃপক্ষ। বিমানবন্দর সূত্রে জানানো হয়েছে, ইন্ডিগোর ৬ই ২৬০৮ (6E 2608) বিমানটি রাত ৮টা ৪০ মিনিটে পুণেতে নামার কথা ছিল। নির্ধারিত সময়ের কিছুটা পরে, রাত ৯টা ২৪ মিনিটে সেটি অবতরণ করে।
বিমানটি ৩ নম্বর বে-তে পার্ক করার ঠিক তিন মিনিট পরই এয়ার ট্রাফিক কন্ট্রোল বোমাতঙ্কের খবরটি জানায়। দ্রুত বিমানটিকে একটি বিচ্ছিন্ন জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। তৎক্ষণাৎ গঠন করা হয় ‘বোম্ব থ্রেট অ্যাসেসমেন্ট কমিটি’।কমিটির পর্যালোচনার পর বোম্ব ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল স্কোয়াড পুরো বিমানে চিরুনি তল্লাশি চালায়। দীর্ঘ পরীক্ষার পর কোনো সন্দেহজনক বস্তু বা বিস্ফোরক পাওয়া যায়নি। এরপরই বিমানটিকে পুনরায় স্বাভাবিক চলাচলের জন্য ছাড়পত্র দেওয়া হয়। ইন্ডিগো এয়ারলাইন্সের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, "দিল্লি থেকে পুণেগামী ফ্লাইটে অবতরণের পরই একটি নিরাপত্তা সংক্রান্ত হুমকির বিষয় নজরে আসে। নির্ধারিত প্রোটোকল মেনে আমরা তৎক্ষণাৎ প্রশাসনকে জানাই এবং পূর্ণ সহযোগিতা করি। বিমানে থাকা সমস্ত যাত্রী এবং ক্রু সদস্যরা নিরাপদে নেমেছেন। যাত্রী ও কর্মীদের নিরাপত্তাই আমাদের কাছে প্রধান অগ্রাধিকার।"ইন্ডিগো বিমানে বোমাতঙ্ক: পুণে বিমানবন্দরে জরুরি অবতরণ, তল্লাশির পর মিলল স্বস্তি
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
২৩ জানুয়ারী ২০২৬, ০৯:২৪
আরও খবর
জার্মানি থেকে হায়দরাবাদগামী লুফথানসা বিমানে বোমাতঙ্ক, ভুয়ো ইমেল ঘিরে বিমানবন্দরে শোরগোল
বোমাতঙ্কে কাঁপছে চণ্ডীগড়: স্কুল ও সরকারি অফিসে বিস্ফোরণের হুমকি দিয়ে ইমেল
মাঝআকাশে ইঞ্জিনে বিপত্তি, দিল্লি বিমানবন্দরে ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ
কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক: শিলংগামী ইন্ডিগো ফ্লাইটের যাত্রীদের নামাল কর্তৃপক্ষ
পঞ্জাবের মোহালিতে ১৬টি বেসরকারি স্কুলে বোমাতঙ্ক, ইমেলে হুমকির জেরে চাঞ্চল্য
পঞ্জাবের মোহালিতে ১৬টি বেসরকারি স্কুলে বোমাতঙ্ক, ইমেলে হুমকির জেরে চাঞ্চল্য
মাঝ আকাশে আগুন আতঙ্ক, কলকাতা বিমানবন্দরে টার্কিশ এয়ারলাইন্সের জরুরি অবতরণ
মাঝ আকাশে আগুন আতঙ্ক, কলকাতা বিমানবন্দরে টার্কিশ এয়ারলাইন্সের জরুরি অবতরণ
ফের মাঝ আকাশে বড়সড় বিপত্তির মুখে ইন্ডিগোর বিমান, দিল্লিতে জরুরি অবতরণ
ফের মাঝ আকাশে বড়সড় বিপত্তির মুখে ইন্ডিগোর বিমান, দিল্লিতে জরুরি অবতরণ
মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি! কলকাতায় ফিরল আগরতলাগামী ইন্ডিগোর বিমান
মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি! কলকাতায় ফিরল আগরতলাগামী ইন্ডিগোর বিমান
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র