পুবের কলম, ওয়েবডেস্ক: এ বারের আইপিএল শুরু হবে ২২ মার্চ। 'বলিউড বাদশা' শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স অভিযান শুরু করবে তার পরের দিন, অর্থাৎ ২৩ মার্চ। টুর্নামেন্টে দু'বার কলকাতাকে চ্যাম্পিয়ন করানো গৌতম গম্ভীর এখন নাইটদের মেন্টর। তিনি দলের ক্রিকেটারদের সতর্ক করে বলে দিলেন, আইপিএলে যতই বলিউড যোগ থাকুক না কেন, দিনের শেষে এটা ক্রিকেট আর লড়াই করেই সেটা জিততে হবে।
আরও পড়ুন:
সম্প্রচারকরী চ্যানেলে গম্ভীর বলেন, "আইপিএল বিশ্বের সবচেয়ে কঠিন প্রতিযোগিতা।
এখানে বলিউড যোগ থাকলেও, এটা ছেলেখেলা নয়। ম্যাচে নিজেদের সেরাটা দিয়ে জিততে হয়। কোথাও ঢিলেমি দেওয়ার জায়গা নেই।" নাইটদের হয়ে খেলার সুবাদে কলকাতা সমর্থকদের আবেগ সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল গম্ভীর বলেন, "কেকেআর সমর্থকেরা কখনো দলকে ছেড়ে যায়নি। কলকাতার মত এত অনুগত সমর্থক আমি অন্য কোথাও দেখিনি। তাদের মুখে হাসি ফোটানোর দায়িত্ব আমাদের।"