পুবের কলম ওয়েবডেস্কঃ কলকাতা নাইট রাইডার্স কে ২৭ রানে পরাজিত করে আইপিএল ২০২১ এর খেতাব জিতে নিল চেন্নাই সুপার কিংস। সিএসকের ৩ উইকেটে ১৯২ রানের জবাবে কলকাতার ইনিংস শেষ হয়ে যায় ৯ উইকেটে ১৬৫ রানে।

শেষ ওভারে ব্র্যাভোর পঞ্চম বলে আউট হন শিবম মাভি। তিনি ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৩ বলে ২০ রান করেন।

১১ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন ফার্গুসন।

https://twitter.com/IPL/status/1449119901365329921?s=20

২০১০, ২০১১ ও ২০১৮-র পর এবার আইপিএল খেতাব জেতে চেন্নাই। ৯ নম্বর ফাইনাল খেলে সিএসকে এই নিয়ে চতুর্থবার চ্যাম্পিয়ন হল।

কলকাতা এই নিয়ে তিনবার ফাইনালে উঠলেও তাদের হারিয়ে ট্রফি নিজেদের দখলে রাখল চেন্নাই।