আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৬ উইকেটে জয় দিয়ে আইপিএল অভিযান শুরু করল কলকাতা নাইট রাইডার্স। গোটা ম্যাচের রাশ বরাবর নিজের হাতে রেখেছিলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। এবারই প্রথম কেকেআর কে নেতৃত্ব দিচ্ছেন শ্রেয়স। অন্যদিকে হার দিয়ে পঞ্চদশ আইপিএল অভিযান শুরু হল চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রবীন্দ্র জাদেজার। মহেন্দ্র সিং ধোনি অধিনায়কত্ব ছাড়ায় সেই ব্যাটন গিয়েছে জাদেজার কাঁধে।
আরও পড়ুন:
গত আইপিএলে ফাইনাল সহ তিনবার মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। তিনবারই পরাজিত দলের নাম ছিল কলকাতা। এর মধ্যে সবচেয়ে বেশি বেদনাদায়ক ছিল ফাইনালের হার।
আরও পড়ুন:
শনিবার আইপিএলের ১৫তম আসরের উদ্বোধনী ম্যাচে চেন্নাইকে রীতিমতো উড়িয়ে দিয়েছে দুইবারের চ্যাম্পিয়নরা।
আরও পড়ুন:
ম্যাচে আগে ব্যাট করতে নেমে মহেন্দ্র সিং ধোনির ঝড়ের পরও ১৩১ রানের বেশি করতে পারেননি গতবারের চ্যাম্পিয়নরা।
৪ উইকেট হারিয়ে নয় বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় শ্রেয়াস আইয়ারের দল। যার সুবাদে দারুণ জয় দিয়েই শুরু হলো তাদের আইপিএল।আরও পড়ুন:
চেন্নাইয়ের করা ১৩১ রানের জবাবে খেলতে নেমে ওপেনিং জুটিতে ৪৩ রান যোগ করেন অজিঙ্ক রাহানে ও ভেংকটেশ আইয়ার। পাওয়ার প্লে শেষ হওয়ার পর ১৬ বলে ১৬ রান করে আউট হন ভেংকটেশ, রাহানের ব্যাট থেকে আসে ৩৪ বলে ৪৪ রান।
আরও পড়ুন:
এরপর নিতিশ রানা ১৭ বলে ২১ ও স্যাম বিলিং ২২ বলে ২৫ রানের দুইটি ইনিংস খেলে বিদায় নেন। তবে অধিনায়ক শ্রেয়াস শেষ পর্যন্ত অপরাজিত থেকে ২০ রানের ইনিংসে দলকে জয়ের দরজায় পৌঁছে দেন। আরেক ব্যাটার শেলডন জ্যাকসন করেন ৩ রান।
আরও পড়ুন: